ভিনেশ ফোগত
অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস-এ সরাসরি প্রবেশের ছাড়পত্র পেয়েছেন কুস্তিগির বজরং পুনিয়া ও ভিনেশ ফোগাত। এই সিদ্ধান্তে অনেক কুস্তিগিররা ক্ষুব্ধ হয়েছেন। গত বুধবার অনূর্ধ্ব-২৩ -এর এশিয়ান চ্যাম্পিয়ন সুজিত কালকাল আইওএ- কাছে এর কারণ জানতে চেয়ে সরব হন।
বৃহস্পতিবার দিল্লি হাইকোর্ট, রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) অ্যাড-হক প্যানেলকে এই বিষয়ে জিঞ্জাসাবাদ করে। এশিয়ান গেমসের ট্রায়াল থেকে কুস্তিগির ভিনেশ ফোগাট এবং বজরং পুনিয়াকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করতে বলা হয় অ্যাড-হক কমিটিকে।
অনূর্ধ্ব-২০ বিশ্ব চ্যাম্পিয়ন অ্ন্তিম পঙ্গল এবং অনূর্ধ্ব-২৩ এশিয়ান চ্যাম্পিয়ন সুজিত কালকাল একটি আবেদন জমা করেন যেখানে ফোগাট এবং পুনিয়াকে সরাসরি টুর্নামেন্টে প্রবেশের কারণ জানতে চেয়ে চ্যালেঞ্জ করা হয়।
আবেদনকারীদের দাবী এই যে, শুধুমাত্র অতীতের পারফরম্যান্সের উপর নির্ভর না করে সবার সমান নির্বাচন প্রক্রিয়া হওয়া উচিত।
বিচারপতি সুব্রমনিয়াম প্রসাদ এদিন ডব্লিউএফআই-এর থেকে তাদের এই নির্বাচনের কারণ জানতে চান এবং জানান যে নির্বাচনের ভিত্তি যদি আদালতের ন্যায্য এবং যুক্তিসঙ্গত মনে হয় তবে কোনও সমস্যা নেই। আদালত দুই নির্বাচিত খেলোয়াড়ের সম্পর্কে আরও বিস্তর জিজ্ঞাসাবাদ করে।
জেনারেল আইনজীবী চেতন শর্মা, ফোগাটদের প্রতিনিধিত্বকারী, আদালতে বলেন যে, নির্বাচনে অনেকসময় প্রধান কোচ বা বিদেশী বিশেষজ্ঞের সুপারিশের ভিত্তিতে নির্দিষ্ট খেলোয়াড়দের, বিশেষ করে ‘আইকনিক অ্যাথলিটদের’, যেমন- অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্তদের জন্য ছাড়ের অনুমতি দেওয়া হয়।
তবে, আবেদনকারীদের আইনজীবী দাবি করেছেন যে, ফোগাট এবং পুনিয়ার নির্বাচন ডব্লিউএফআই দ্বারা উল্লিখিত নিয়ম মেনে হয়নি।
ফোগাট এবং পুনিয়াকে সরাসরি এশিয়ান গেমসের জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের অ্যাড-হক কমিটি দ্বারা নির্বাচিত করা হয়। এদিকে অন্যান্য কুস্তিগীরদের এশিয়ান গেমসে ভারতীয় দলের হয়ে খেলার জন্য তাদের জায়গা নিশ্চিত করতে যথাক্রমে ২২ এবং ২৩ জুলাই নির্বাচনের ট্রায়ালে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে।
পাঙ্গল এবং কালকাল দুটি বিভাগের (পুরুষদের ফ্রিস্টাইল ৬৫ কেজি এবং মহিলাদের ৫৩ কেজি) জন্য একটি ন্যায্য নির্বাচন প্রক্রিয়ার দাবি করেছেন।
এদিকে জুনিয়র কুস্তিগিররা গত বুধবার হরিয়ানার হিসারে আন্দোলন চালানোর পর, এদিন তারা তাদের বাবা-মা ও কোচদের নিয়ে আইওএ-র সদর দফতরে হাজির হন। সেখানেও তারা এশিয়ান গেমসের ট্রায়ালে ফোগাট ও পুনিয়াকে দেওয়া ছাড় প্রতাহারের দাবিতে প্রতিবাদ করেন। প্রায় ১৫০ জন কুস্তিগির ও তাদের পরিবারের সদ্যস্যরা ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি উষা এবং অ্যাড-হক কমিটির প্রধান ভূপেন্দ্র সিং বাজওয়ার সঙ্গে দেখা করতে চাইছেন।
কুস্তিগির পঙ্গলের কোচ বিকাশ ভারধ্বজ এদিন পিটিআইকে বলেন,‘‘আমরা শুধু আইওএ শীর্ষস্থানীয় কর্তাদের সঙ্গে একটি বৈঠক চাই। আমরা কোনো পক্ষপাতমূলক সিদ্ধান্ত মেনে নেব না। এটা ভুল। আমরা এখানে বজরং এবং ভিনেশকে দেওয়া ছাড় প্রত্যাহার করার জন্য প্যানেলকে অনুরোধ করতে এসেছি।’’
২১ জুলাই আদালত এই বিষয়টির উপর পুনরায় আলোকপাত করবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
