Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ টেনিস কিংবদন্তী নোভাক জকোভিচ ও ভারতের মেগাস্টার ক্রিকেটার বিরাট কোহলি কখনও পরস্পরের মুখোমুখি হননি। কিন্তু এই দুই স্পোর্টিং আইকনের মধ্যে অনেকদিন ধরেই একটা বন্ধুত্বের সম্পর্ক রয়েছে। ২০২৪য়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলার সময় বিরাট কোহলির সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা সারা বিশ্বের সামনে তুলে ধরেছিলেন। দেখা না হলেও দু’‌জনে টেক্সট মেজেস করে ও ইনস্টাগ্রামের মাধ্যমে নিজেদের মধ্যে কথা বার্তা চালান, ভাবের আদান প্রদাণ ঘটান। এবার সেই দূরের বন্ধুত্ব ছেড়ে কাছে আসার সুযোগ আসছে।

চলতি বছর উইম্বল্ডনে অংশ নেওয়ার সময় স্টার স্পোর্টসকে জকোভিচ জানিয়েছেন, তিনি ভারতে যাওয়ার একটা পরিকল্পনা নিচ্ছেন। আশা করছেন তখন বিরাট কোহলির সঙ্গে সামনি সামনি দেখা হওয়ার সুযোগ মিলবে সে সময়। এমনকি জকোভিচ ইচ্ছাপ্রকাশ করেছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়কের সঙ্গে ক্রিকেট ও টেনিস খেলার।

জকোভিচ বলেছেন, ‘‌ আমদের মধ্যে সামনি সামনি দেখা হয়নি ঠিকই, তবে গত কয়েকছর ধরে টেক্সট মেজেএর মাধ্যমে বিরাট কোহলির সঙ্গে আমার কথা হয়। পরস্পরের খেনা নিয়ে আলোচনার পাশাপাশি শুভেচ্ছা জানানোর কাজটা। বিরাট যেমন আমার খেলার প্রশংসা করে, আমিও ওর খেলার গুনমুগ্ধ। আশা করছি ভারতে গিয়ে ওর সঙ্গে দেখা হবে, একইসঙ্গে ওর সঙ্গে ক্রিকেট ও টেনিস খেলার। আর সে কারণেই খুব শিগ্গিরি ভারত সফরে যাওয়ার প্ল্যান করছি। এমন সময় যেতে হবে, যাতে ওর সঙ্গে আমার দেখা হয়।’‌

জকোভিচ জানিয়েছেন, ‘‌ আমাদের মধ্যে সামনা সামনি দেখা না হলেও টেক্সট মেসেজে বিরাট কোহলির সঙ্গে কথা চালিয়ে আমি অভিভূত। ও আমার খেলা নিয়ে ভাল ভাল কথা বলে। আমাকে উৎসাহ জোগায়। খুব ভাল মানুষ বিরাট। আমিও ওর খেলা ভালবাসি। ওর ক্রিকেট জীবনের প্রাপ্তি অনেক। আমি একসময় ক্রিকেট খেলতাম। কিন্তু খুব একটা ভাল ক্রিকেটার হতে পারিনি। তাই বিরাট সঙ্গে ক্রিকেট খেলতে ভারতে যাওয়ার আগে আমি নিজেকে আর একটু ক্রিকেট খেলাটা ভাল করে রপ্ত করতে চাই। যাতে আমি লজ্জায় না পড়ে যাই।’‌

বিরাট কোহলির মতে, জকোভিচের সঙ্গে তাঁর বন্ধুত্বের শুরু হয়েছিল অদ্ভূত ভাবে। তিনি ইস্টাগ্রামে জকোভিচের একটা বার্তা দেখে ভেবেছিলেন, সেটা ভুয়ো কোনও অ্যাকাউন্ট থেকে ভুয়ো মেসেজ এসেছে। পরে উপলব্ধি করি সেটা আসল অ্যাকাউন্ট। মেসেজ বোতাম টিপে দেখেন, সেটা তাঁর অ্যাকাউন্টে ইতিমধ্যেই রয়েছে। তিনি সেটা সেইমুহূর্তে খোলেননি। পর অ্যাকাউন্ট পরীক্ষা করে বোঝান, সেটা জকোভিচের নিজস্ব আসল অ্যাকাউন্ট। তিনি তাতে সাড়া দিয়ে বার্তা পাঠান। সেখান থেকে জকোভিচের সঙ্গে বন্ধুত্ব সূত্রপাত।

জকোভিচের সঙ্গে তাঁর বন্ধুত্বের গভীর সম্পর্কের কথা কোহলি তুলে ধরেছেন নিজের বক্তব্যে। বিসিসিআই টিভিকে বলেন, ‘‌ যখন আমি একদিনের ক্রিকেটে ৫০তম শতরান করি, জকোভিচ আমাকে অভিনন্দন বার্তা পাঠিয়েছিল আমার খেলার ভূয়সী প্রশংসা করে। ও গুনের কদর করতে জানে। বিশ্বের সেরা খেলোয়াড়দের সঙ্গে সম্পর্ক রাখার সুযোগ পাওয়াটা সত্যি খুব আনন্দের। আমি ওর খেলা সম্পর্কে খুব শ্রদ্ধাশীল। ওর খেলার প্রতি আবেগ ও ফিটনেস আমাকে প্রভাবিত করেছে। অনেক কিছু শিখিয়েছে।’‌

জকোভিট তাঁর উইম্বল্ডন অভিযান শুরু করেছেন ২৯ জুন। তাঁর ২৫ তম গ্র‌্যান্ড স্লাম খেতাবের মুকুটে আরও একটি পালক জোড়ার লক্ষ্যে। বিরাট কোহলি সেই অভিযানের প্রাক্কালে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন জকোভিচকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *