কোয়ার্টার ফাইনালে এবডেন-বোপান্না জুটি
অলস্পোর্ট ডেস্ক: সোমবার চলতি উইম্বলডন ২০২৩ পুরুষদের ডাবলস ইভেন্টের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল রোহন বোপান্না এবং ম্যাথু এবডেন জুটি। ভারতের বোপন্না এবং অস্ট্রেলিয়ার এবডেন সোমবার ব্রিটিশ জুটি জ্যাকব ফার্নলি এবং জোহানাসকে ৭-৫, ৬-৩ সেটে পরাজিত করেন। বোপন্না ও এবেডেন জুটি ম্যাচে মন্থর শুরু করলেও ক্রমশ রাশ দখলে নিয়ে নেয়। শুরুতে ব্রিটিশ জুটির থেকে ১-৩ পিছিয়ে পড়েছিলেন বোপন্নারা। কিন্তু ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি তাদের প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে পেয়েই ঘুরে দাঁড়ায়। একটা সময় ম্যাচ ৪-৪ পৌঁছে যায়। ব্রিটিশ জুটি ঘুরে দাঁড়ানোর একটা প্রবল চেষ্টা চালিয়েছিল কিন্তু বোপন্না এবং এবডেন ম্যাচের নিয়ন্ত্রণ বজায় রাখেন এবং প্রথম সেট জিতে নেন।
দ্বিতীয় সেটটি অনেক বেশি সহজ ছিল প্রথম সেটের তুলনায়। এই সেটে ম্যাথু এবডেন-রোহন বোপন্না জুটি খুব দ্রুত খেলা শুরু করেন এবং ৪-১—এ এগিয়ে যান। জাকোব-জোহানাস জুটি অনেক চেষ্টা করেন খেলায় ফেরার। কিন্তু ইন্দো-অস্ট্রেলিয়ান জুটি সেই চেষ্টা ব্যর্থ করে তৃতীয় রাউন্ডে নিজেদের জায়গা নিশ্চিত করেন। বোপন্না-এবডেন জুটি এবছরের শুরুতেই কাতার ওপেন এবং ইন্ডিয়ান ওয়েলস জিতেছে। মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে এই জুটি মুখোমুখি হতে চলেছেন ডাচ-আমেরিকান জুটি ডেভিড পেল এবং রিস স্টাল্ডার-এর।
এর আগে চ্যাম্পিয়নশিপের প্রথম রাউন্ডে আর্জেন্টিনার গুইলারমো ডুরান এবং টমাস এচেভেরি জুটিকে সহজেই হারিয়ে দেয় বোপান্না-এবডেন জুটি। প্রথম রাউন্ডে আরও দুই ভারতীয় উইকি ভাম্বরি এবং সাকেথ মাইনেনি জুটি পুরুষদের ডাবলস প্রতিযোগিতায় হেরে গিয়ে ছিটকে যায় উইম্বলডন ২০২৩ থেকে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
