Cart Total Items (0)

Cart

All Sports
এলিনা স্বিতোলিনা

অলস্পোর্ট ডেস্ক: সোমবার ওয়াশিংটনের ডব্লিউটিএ ট্যুর ডিসি ওপেন-এ বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কার বিরুদ্ধে এই নিয়ে টানা দ্বিতীয়বার জিতলেন ইউক্রেনের এলিনা স্বিতোলিনা । উইম্বলডনে তাঁরা একে অপরের সঙ্গে হাত মেলাননি। যদিও এই হাত না মেলানো নিয়ে বিতর্ক চলছেই। এই মাসের শুরুর দিকে উইম্বলডনে স্বিতোলিনার কাছে পরাজয়ের পর আজারেঙ্কা অত্যন্ত খারাপ ব্যবহার করেছিলেন। ভক্তদের মতে ম্যাচের শেষে আজারেঙ্কা হাতমেলানোর জন্য নেটেরদিকে এগিয়ে যাননি। বরং তিনি সম্পূর্নভাবে তাঁর ইউক্রেনিয়ান প্রতিপক্ষের থেকে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন।

শুধু তাই নয়, স্বিতোলিনাও তাঁর বিরোধীপক্ষের দিকে হাতমেলানোর জন্য কোনও আগ্রহ দেখাননি। জানা যাচ্ছে ইউক্রেনে আক্রমণের পর থেকেই তিনি রাশিয়া এবং বেলারুশের সব খেলোয়াড়দের সঙ্গেই এই ব্যবহার করছেন। বেলারুশ মস্কোর প্রধান সামরিক মিত্র।

সোমবার ম্যাচ আয়োজকরা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছিলেন কোনও হাতমেলানোর ব্যাপার রাখা হচ্ছে না। যাতে একই ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

ম্যাচ শুরুর আগেই একটি বড় পর্দায় ফুটে ওঠে ‘‘খেলোয়াড়দের মধ্যে ম্যাচ শেষে কোনও হ্যান্ডশেক হবে না। আমরা আশা রাখছি ম্যাচ চলাকালীন দুই পক্ষের খেলোয়াড়দের প্রতি আপনারা সম্মান দেখাবেন। এই কঠিন পরিস্থিতিতে আপনাদের সহযোগিতা খুবই প্রয়োজন’’।

হাত মেলানো বিতর্কের মীমাংসা হওয়ার পর কোর্টের যুদ্ধ ছেড়ে দেওয়া হয়েছিল দুই প্রতিযোগির উপর। এই কঠিন লড়াইয়ে তাঁদের ১৭-টিরও কম বিরতি নিতে দেখা যায়। স্বিতোলিনা শেষ পর্যন্ত ৭-৬(৭/২), ৬-৪-এ জয়ী হন।

দ্বিতীয় সেটের দশম গেমে আজারেঙ্কার সার্ভ ভেঙ্গে দিয়ে জয় ছিনিয়ে নিয়েছিলেন স্বিতোলিনা।

খেলার শেষে আজারেঙ্কা কোর্ট থেকে বেরিয়ে যাওয়ার সময় স্বিতোলিনার প্রতি থাম্বস আপ দেখিয়ে তাঁর এই জয়ের প্রতি সম্মান জানান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *