Cart Total Items (0)

Cart

All Sports
নীরজ চোপড়া

অলস্পোর্ট ডেস্ক: সোনার ছেলে সোনার পদক জিতে আরও একবার গোটা দেশেকে গর্বিত করলেন। সোমবার বুদাপেস্টে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রোয়ে পাকিস্তানের আর্শাদ নাদিমকে হারিয়ে সোনা জিতলেন নীরজ চোপড়া। তাঁর এই সাফল্যের পর অনেক বিশিষ্ট ব্যক্তি নিজেদের সোশ্যাল মিডিয়ায় তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।

ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ টুইটারে মজা করে লেখেন, ‘‘ফেঁকো তো অ্যাসে ফেঁকো কী চার লোগ বোলে ক্যায়া ফেকতা হ্যায় ইয়ার। ৮৮.১৭ মিটার দূরে থ্রো করে বিশ্ব চ্যাম্পিয়নশিপে সোনা এসেছে আমাদের চ্যাম্পিয়ন নীরজ চোপড়ার। অসাধারণ দৌড় চলছে।’’

শচীন তেন্ডুলকর টুইটারে একটি ভিডিও পোস্ট করে লেখেন, ‘‘ভারতের প্রথম সোনার পদক বিশ্ব অ্যাথলিটিক্স চ্যাম্পিয়নশিপে। ভারতীয় স্পোর্টসের জন্য এটি একটি ঐতিহাসিক মাইলফলক। তোমার কঠোর পরিশ্রম তোমার প্রত্যেকটা টুর্নামেন্টকেই সফল করবে।’’

প্রাক্তন ক্রিকেটার গৌতম গম্ভীর নীরজকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন ‘হিরে’। ‘‘আমাদের হিরের জন্য সোনা।’’

১৯৮৩-এর বিশ্বকাপ জয়ী কপিল দেব তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘‘সাবাস নীরজ – আমাদের স্বর্ণ পদকজয়ী ২০২০ থেকেই প্রথম তিন নম্বরে শেষ করছে।’’

অভিনভ বিন্দ্রার পর নীরজই দ্বিতীয় ভারতীয় যিনি অলিম্পিক্স এবং বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতলেন। বিন্দ্রা মাত্র ২৩ বছর বয়সে বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতেছেন এবং ২৫ বছর বয়সে অলিম্পিকে সোনা জিতেছিলেন। তিনি নীরজকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘‘গর্ব হচ্ছে বুদাপেস্টে নীরজ চোপড়ার জয় দেখে। তোমার পরিশ্রম এবং একাগ্রতা সবাইকে অনুপ্রাণিত করবে। অভিনন্দন বিশ্ব চ্যাম্পিয়ন নীরজ চোপড়া। ভারত তোমার মতো নক্ষত্রের জন্য আরও উজ্জ্বল হয়ে উঠেছে।’’

মমতা বন্দোপাধ্যায় নীরজকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, ‘‘অভিনন্দন নীরজ চোপড়া। গোটা দেশ তোমার জন্য গর্বিত। প্রথম ভারতীয় হিসাবে তুমি বিশ্ব অ্যাথেলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিন থ্রোয়ে সোনা জিতেছ। তোমার ভবিষ্যৎ-এর জন্য তোমাকে অনেক শুভেচ্ছা।’’

নরেন্দ্র মোদীও শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘‘নীরজ চোপড়া অসাধারণ উদাহরণ। ওর একাগ্রতা, নিভূর্লতা এবং প্যাশন ওকে শুধু অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নই বানায়নি ক্রীড়াক্ষেত্রে ও এখন একটা বড় উদাহরণ। বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জেতার জন্য ওকে অভিনন্দন।’’

২০২১-এ টোকিও গেমসে নীরজ সোনা জিতেছিলেন। ২০২১ বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি রূপো জিতেছিলেন। নীরজের আগে ২০০৩-এ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অঞ্জু ববি লং জাম্পে ব্রোঞ্জ জিতেছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *