Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস-এর ৭২ বছরের ইতিহাসে কখনও এত পদক জেতেনি ভারত। শেষ ভারতের সবচেয়ে সফলতম বছর ছিল ২০১৮। এইবার ভারত সেই সাফ্যলের রেকর্ডকেও পিছনে ফেলেছে। আশা করা হচ্ছে ১০০-এর কোটা ছুঁয়ে ফেলবে পদক সংখ্যা। মোট পদক সংখ্যায় তো বটেই, সঙ্গে সোনার পদক জয়েও নজির গড়েছে দেশ। এখনও পর্যন্ত ২১টি সোনা নিয়ে বিশ্ব পদক তালিকায় চার নম্বরে অবস্থান ভারতের।

গতবারে অ্যাথলেটিক্স থেকে ভারতে সবচেয়ে বেশি সাফল্য এসেছিল। এইবার সেই জায়গা নিয়েছে শ্যুটিং। শুটিং থেকে সর্বোচ্চ পদক নিয়েছে ভারত, পুরুষ, মহিলা, দলগত কিংবা ব্যক্তিগত সব ইভেন্টেই সফল শুটিং। অবশ্য, দ্বিতীয় সর্বোচ্চ পদক স্থানে এখনও পর্যন্ত অ্যাথলেটিক্সই রয়েছে।

স্বর্ণপদক বিজয়ীদের তালিকা:

১। পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেল দল (শুটিং): রুদ্রাংশ পাতিল, ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, দিব্যাংশ সিং পানওয়ার।

২। ক্রিকেট: ভারতীয় মহিলা ক্রিকেট দল।

৩। ইকুয়েস্ট্রিয়ান দলগত বিভাগ: সুদীপ্তি হাজেলা, দিব্যাকৃতী সিং, হৃদয় ছেদ্দা এবং অনুশ আগরওয়াল।

৪। মহিলাদের ২৫ মিটার পিস্তল দল (শুটিং): এশা সিং, রিদিম সাংবান, মানু ভাকের।

৫। মহিলাদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশন (শুটিং): সিফ্ট কৌর সামরা।

৬। পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তল দল (শুটিং): শারাবজোত সিং, অর্জুন সিং ছেমা এবং শিবা নারওয়াল।

৭। পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশান দল (শুটিং):  ঐশ্বর্য প্রতাপ সিং তোমার, অখিল শেওরান, স্বপ্নিল কুশালে।

৮। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল (শুটিং): পালাক গুলিয়া।

৯। টেনিস মিক্সড ডবলস: রোহন বোপন্না ও রুতুজা ভোঁসলে।

১০। পুরুষ স্কোয়াশ দল: সৌরভ ঘোষাল, অভয় সিং, হরিন্দর পাল সিং ও মহেশ মানগাঁওকার।

১১। পুরুষ ট্রাপ দল (শ্যুটিং): কিনান চেনাই, জোরাভর সিং সান্ধু, পৃথ্বীরাজ টোন্ডাইমান।

১২। পুরুষদের ৩০০০ মিটার স্টিপলচেস (অ্যাথলেটিক্স): অভিনাশ সাবলে।

১৩। পুরুষদের শট পাট (অ্যাথলেটিক্স): তাজিন্দর পাল সিং।  

১৪। মহিলাদের ৫০০০ মিটার দৌড় (অ্যাথলেটিক্স): পারুল চৌধুরি।

১৫। মহিলাদের জ্যাভেলিন থ্রো (অ্যাথলেটিক্স): অন্নু রানি।

১৬। মিক্সড কমপাউন্ড (তিরন্দাজি): জ্যোতি সুরেখা ভেন্নাম, ওজস প্রবীণ দেওতালে।

১৭। পুরুষদের জ্যাভেলিন থ্রো (অ্যাথলেটিক্স): নীরজ চোপড়া।

১৮। পুরুষদের ৪x৪০০ মিটার রিলে (অ্যাথলেটিক্স): মুহাম্মদ আনাস ইয়াহিয়া, আমোজ জ্যাকব, মুহাম্মদ আজমল ভারিয়াথোদি, রাজেশ রমেশ।

১৯। মহিলা কমপাউন্ড দল (তীরন্দাজি): জ্যোতি সুরেখা ভেন্নাম, অদিতি স্বামী, পরনীত কৌর।

২০। স্কোয়াশ মিক্সড ডবলস: দীপিকা পাল্লিকাল, হরিন্দর পাল সান্ধু।

২১। পুরুষ কমপাউন্ড দল (তীরন্দাজি): অভিষেক ভর্মা, ওজাস প্রবীণ দেওতালে, প্রথমেশ জওকার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *