Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: আসন্ন এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন অভিজ্ঞ স্ট্রাইকার আকাশদীপ সিং এবং কার্থি সেলভাম। অন্যদিকে ১৮ সদস্যের হকি দলে ফিরছেন ললিত উপাধ্যায়। চীনের হ্যাংঝৌয়ে আয়োজিত এশিয়ান গেমস ভারতীয় হকি দল থেকে বাদ পড়লেন আকাশদীপ, কার্থি এবং যুগরাজ সিং। দু’জনেই গত মাসের শুরুতে হওয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি চ্যাম্পিয়‌ন দলের সদস্য ছিলেন। এশিয়ান গেমস ২০২৩ হকি দলের অধিনায়কের দায়িত্ব থাকছে ড্র্যাগফ্লিকার হরমনপ্রীত সিং-এর উপর। যদিও এই জায়গায় তিনি বেশ খানিকটা অভিজ্ঞ। সহ-অধিনায়ক করা হয়েছে হার্দিক সিং-কে।

এশিয়ান গেমসে যুগরাজের জায়গায় এসেছেন সঞ্জয়। আকাশদীপ এবং কার্থির জায়গা নেবেন ললিত এবং অভিষেক। দু’জন গোলকিপার পিআর শ্রীজেশ এবং কৃষাণ বাহাদুর পাঠক। এই দুই গোলকিপার ছাড়াও দলে থাকছেন ছ’জ‌ন ডিফেন্ডার, পাঁচজন মিডফিল্ডার এবং পাঁচ ফরওয়ার্ড।

মহিলা হকি দলের গোলকিপার সবিতা পুনিয়া ১৮ সদস্যের হকি দলকে নেতৃত্ব দেবেন এশিয়ান গেমসে। সুশীলা চানু, বলজিত কৌর এবং জয়তী ছেত্রী গত মাসের স্পেন এবং জার্মানি সফরে থাকলেও এশিয়ান গেমস থেকে বাদ পড়েছেন।

এশিয়ান গেমসে দলগুলির জন্য হকি ইন্ডিয়া আয়োজিত একটি বিশেষ শুভেচ্ছা অনুষ্ঠানের সময় মহিলা ও পুরুষ ভারতীয় হকি দল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ভারতীয় পুরুষ হকি দলকে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন জাপান, চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান, প্রতিবেশী বাংলাদেশ, সিঙ্গাপুর এবং উজবেকিস্তানের সঙ্গে পুল ‘এ’ রাখা হয়েছে। অন্যদিকে পুল ‘বি’-তে রয়েছে কোরিয়া, মালয়েশিয়া, চিন, ওমান, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া।

জাকার্তায় ২০১৮-তে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা হকি দল রুপো জিতেছিল। এই মহিলা দল কোরিয়া, মালয়েশিয়া, হংকং এবং সিঙ্গাপুরের সঙ্গে পুল ‘এ’-তে জায়গা করে নিয়েছে। পুল বি-তে থাকছে জাপান, চিন, থাইল্যান্ড, কাজাখস্তান। ২৪ সেপ্টেম্বর ভারতীয় পুরুষ দল মুখোমুখি হতে চলেছে উজবেকিস্তানের। অন্যদিকে মহিলা দল সিঙ্গাপুরের বিরুদ্ধে মাঠে নামছে ২৭ সেপ্টেম্বর। 

ভারতীয় পুরুষ হকি দল: পিআর শ্রীজেশ, কৃষাণ পাঠক, বরুণ কুমার, অমিত রোহিদাস, জার্মানপ্রীত সিং, হরমনপ্রীত সিং (অধিনায়ক), সঞ্জয়, সুমিত, নীলকান্ত শর্মা, হার্দিক সিং (সহ-অধিনায়ক), মনপ্রীত সিং, বিবেক সাগর প্রসাদ, শমসের সিং, অভিষেক, গুরজন্ত সিং, মনদীপ সিং, সুখজিৎ সিং এবং ললিত কুমার উপাধ্যায়।

ভারতী মহিলা হকি দল: সবিতা (অধিনায়ক), বিচু দেবী খারিবাম, দীপিকা, লালরেমসিয়ামি, মনিকা, নবনীত কৌর, নেহা, নিশা, সোনিকা, উদিতা, ঈশিকা চৌধুরী, দীপ গ্রেস এক্কা (সহ-অধিনায়ক), বন্দনা কাটারিয়া, সঙ্গীতা কুমারী, বৈষ্ণবী ভিট্টল ফাকে, নিকি প্রধান, সুশীলা চানু, সালিমা তেতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...