অলস্পোর্ট ডেস্ক: নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ লড়াই আর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধান। তৈরি উইম্বলডন ২০২৩-এর মঞ্চ। পুরুষদের সিঙ্গলস ফাইনাল সাক্ষী থাকতে চলেছে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের৷ যদিও খেলার মঞ্চ কখনওই যশ, খ্যাতি, অতীত পারফর্মেন্স দেখে চ্যাম্পিয়ন নির্ধারণ করে না। সেখানে চ্যাম্পিয়ন নির্ধারিত হয় পারফর্মেন্সের নিরিখে এবং সেই দিনটি যাঁর তাঁর নামে। বিশ্বের এক নম্বর এবং ইউএস ওপেনের বিজয়ী আলকারাজ, এই নিয়ে তাঁর চতুর্থ গ্রাস-কোর্ট টুর্নামেন্টে খেলছেন। দানিল মেদভেদেভকে ৬-৩, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে ফাইনালে পৌঁছছেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন চ্যাম্পিয়ন জকোভিচ, অল ইংল্যান্ড ক্লাবে তার নবম ফাইনালে পৌঁছেছেন জ্যানিক সিনারকে ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪)–এ হারিয়ে। গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ৩৫তম ফাইনালে খেলতে নামছেন তিনি।
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল কখন খেলা হবে?
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল ১৬ জুলাই রবিবার খেলা হবে।
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল কোথায় খেলা হবে?
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল উইম্বলডনের সেন্টার কোর্টে খেলা হবে।
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল কোন সময়ে শুরু হবে?
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল ভারতীয় সময় সন্ধ্যা ৬:৩০-এ শুরু হবে।
কোন টিভি চ্যানেল নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল সম্প্রচার করবে?
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল ভারতের স্টার স্পোর্টস নেটওয়ার্কে সম্প্রচার করা হবে।
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনালের লাইভ স্ট্রিমিং কোথায় পাওয়া যাবে?
নোভাক জোকোভিচ বনাম কার্লোস আলকারাজ, উইম্বলডন ২০২৩, পুরুষদের সিঙ্গলস ফাইনাল ডিজনি প্লাস হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিম করা হবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
