এইচএস প্রণয়
অলস্পোর্ট ডেস্ক: চ্যাম্পিয়ন হওয়া হল না এইচএস প্রণয়ের। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্ডন-এর ফাইনালে তিনি মুখোমুখি হয়েছিলেন বিশ্বের ২৪ নম্বর চিনের ওয়েং হং ইয়াংয়ের। সেখানেই তিনি ৯-২১, ২৩-২১, ২০-২২-এ হেরে গেলেন। অল-ইন্ডিয়া সেমিফাইনালে রাজাওয়াতকে হারিয়ে ফাইনালে পৌঁছেছিলেন প্রণয়। এই প্রথমবার তিনি এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলেন। টানা ভাল পারফর্ম করার পর তাঁকে ঘিরে স্বপ্ন দেখছিল দেশ। কিন্তু রানার্স হয়েই থামকে হল তাঁকে। তবে শেষ পর্যন্ত লড়াই দিলেন তিনি। একবারও তাঁকে অসহায় আত্মসমর্পণ করতে দেখা যায়নি।
এদিন প্রথম সেট বাজেভাবে হারের পর দ্বিতীয় সেটে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছিলেন তিনি। যার ফলে তাঁকে ঘিরে আশা দ্বিগুন হয়ে গিয়েছিল। প্রথম সেট ৯-২১-এ হেরে গিয়ে যে এভাবে ঘুরে দাঁড়াবেন তিনি সেটা ভাবা যায়নি। কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই শেষে দ্বিতীয় সেট২৩-২১-এ জিতে ম্যাচে সমতা আনেন তিনি। কিন্তু তৃতীয় সেটে হেরে যান শেষ পর্যন্ত। কিন্তু সেখানেও শেষ পর্যন্ত লড়াই দেন তিনি।
শেষ সেটের দ্বিতীয় গেমে দু’জনের হাড্ডাহাড্ডি লড়াই এমন জায়গায় পৌঁছে যায় যেখানে প্রণয় ১৯-১৮-তে এগিয়ে গিয়েছিলেন। এমন অবস্থায় জেতা শুধু সময়েরই অপেক্ষা মনে হয়েছিল। কিন্তু মুহূর্তেই ঘুরে দাঁড়িয়ে গকেম ২০-২০ করে ফেলেন চিনা প্রতিপক্ষ। লড়াই তখন জমে উঠেছে। এখানেই শুরু হয় স্নায়ুর লড়াই। আর সেই লড়াইয়ে বাজিমাত করেন ওয়েং। ২০-২০ থেকে ম্যাচ শেষ করেন ২২-২০-তে জিতে।
তিন সেটের সমানে সমানে লড়াই শেষ হয় এক ঘণ্টার কিছু বেশি সময়ে। ততক্ষণ তাঁদের দু’জনের লড়াই ছিল টানটান। কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়েননি। তবে শেষ হাসি হাসলেন ওয়েং। মালয়েশিয়া মাস্টার্সে এই বছরই মুখোমুখি হয়েছিলেন এই দুই শাটলার। শেখানে অবশ্য বাজিমাত করেছিলেন ভারতের এইচএস প্রণয়। সেই বদলাই এদিন নিয়ে একে বিরুদ্ধে অপরের লড়াইকে ১-১-এ নিয়ে গেলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
