Cart Total Items (0)

Cart

All Sports
চায়না মাস্টার্স সুপার ৭৫০

অলস্পোর্ট ডেস্ক: তারকা ভারতীয় শাটলার এইচএস প্রণয় মঙ্গলবার শেনজেনে চাইনিজ তাইপেইয়ের চৌ তিয়েন চেনের বিরুদ্ধে সরাসরি গেমে জিতে চায়না মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেলেন। ৩১ বছর বয়সী, যিনি পিঠের চোটের কারণে কয়েকটি টুর্নামেন্টে খেলতে পারেননি, উদ্বোধনী রাউন্ডে বিশ্বের ১২ নম্বর চেনের বিরুদ্ধে ২১-১৮ ২২-২০-তে গেম জিতে নেন। এর সঙ্গেই জাপানে গত সপ্তাহে তিনি যে হারের শিকার হয়েছিলেন তার প্রতিশোধ নিলেন। পরের রাউন্ডে এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদক জয়ী হংকংয়ের লি চেউক ইয়ু বা ডেনমার্কের ম্যাগনাস জোহানেসেনের মুখোমুখি হবেন তিনি।

শীর্ষ বাছাই সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি, যারা বর্তমান এশিয়ান গেমসের স্বর্ণপদক জয়ী, তারা ইংল্যান্ডের বেন লেন এবং শন ভেন্ডিকে ২১-১৩ ২১-১০-এ স্বাচ্ছন্দ্যে পরাজিত করে একটি ভাল শুরু করলেন। কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়নরা পরবর্তীতে জাপানের আকিরা কোগা এবং তাইচি সাইতোর মুখোমুখি হবেন।

মহিলাদের একক বিভাগে একমাত্র ভারতীয় প্রতিদ্বন্দ্বী আকার্শি কাশ্যপ, চিনের ঝাং ই ম্যানকে হারাতে ব্যর্থ হন।তিনি ৩৩ মিনিটের লড়াইয়ে ১২-২১, ১৪-২১-তে হেরে যান।

বিশ্বের আট নম্বর প্রণয় ৪-৭ হেড টু হেডে সঙ্গে ম্যাচে নেমেছিলেন কিন্তু চেনের বিরুদ্ধে দারুণ খেলে জয় তুলে নেন। একপর্যায়ে ৬-৯-এ পিছিয়ে প্রণয় টানা চার পয়েন্ট নিয়ে ১২-১০-এ ঘুরে দাঁড়ান। চেন ১২-১৪-তে এগিয়ে গেলেও ভারতীয় শাটলার ম্যাচ হাতছাড়া করেননি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *