Cart Total Items (0)

Cart

All Sports
এইচএস প্রণয়

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) র‍্যাঙ্কিংয়ে ভারতীয় শাটলার এইচএস প্রণয় তিন ধাপ উছে বিশ্বের ৬ নম্বরে জায়গা করে নিলেন। ভারতীয় শাটলার তাঁর সাম্প্রতিক পারফর্ম্যান্সের ভিত্তিতে উপরে উঠে এসেছেন। বিশেষ করে বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপ ২০২৩-এ তিনি ব্রোঞ্জ পদক জিতেই এই জায়গা ছিনিয়ে নিয়েছেন। এটি প্রণয়ের কেরিয়ারের সেরা র‍্যাঙ্কিং। এর আগে তিনি সাত নম্বর র‍্যাঙ্কিং পর্যন্ত পৌঁছেছিলেন।

বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে কুনলাভুত ভিটিডসর্নের কাছে হেরে যাওয়ায় প্রণয়কে ব্রোঞ্জ পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে। প্রণয় ২১-১৮, ১৩-২১, ১৪-২১-এ বিশ্ব নম্বর তিন এবং তিনবারের জুনিয়র চ্যাম্পিয়ন ভিটিদসর্নের কাছে হেরে যান।

প্রণয় তাঁর ব্রোঞ্জ পদক নিশ্চিত করতে বিশ্ব নম্বর দুই এবং প্রাক্তন চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিলেন।

বিশ্ব চ্যাম্পিয়নশিপে এটি ভারতের ১৪তম পদক। এই তালিকায় একটি সোনা, চারটি রুপো এবং ন’টি ব্রোঞ্জ পদক রয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *