Cart Total Items (0)

Cart

All Sports
চায়না মাস্টার্স সুপার ৭৫০

অলস্পোর্ট ডেস্ক: ভারতের এইচএস প্রণয় শুক্রবার বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন। এই লক্ষ্যে পৌঁছতে তিনি ডেনমার্কের ভিক্টর অ্যাক্সেলসেনকে হারিয়ে দেন। এক্সেলসেন প্রথম খেলায় ২১-১৩ ব্যবধানে হারিয়ে দিয়েছিলেন প্রণয়কে। যেখানে তেমন লড়াই দিতে পারেননি ভারতীয় প্রতিযোগী। দ্বিতীয় গেমে, প্রণয় ঘুরে দাঁড়ান। এক কথায় নিজের সেরাটা খুঁজে পান। যার ফলে ২১-১৫-তে দ্বিতীয় গেম জিতে নেন তিনি। নির্ণায়ক গেমে সেই খেলাই ধরে রেখে বাজিমাত করলেন তিনি। প্রণয় অ্যাক্সেলসেনকে ২১-১৬-তে হারিয়ে দেন শেষ গেমে।

কেরালার ৩১ বছর বয়সী, যিনি মালয়েশিয়া মাস্টার্স সুপার ৫০০ জিতে নিয়েছিলে‌ন এবং এই বছর অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০-এর ফাইনালে পৌঁছেছিলেন, এইভাবে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারতের স্বপ্নের দৌঁড় অব্যহত রেখেছেন তিনি। এই জয়ের সঙ্গেই পদকও নিশ্চিত করে ফেলেছেন তিনি। তবে চ্যাম্পিয়ন হয়েই পদক জিততে চাইবেন এই টুর্নামেন্টে ভারতের পতাকাবাহক।

এদিন অবশ্য হতাশ করল ভারতের ডবলস জুটি।। সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি কোয়ার্টার ফাইনাল হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিল। ডেনমার্কের অ্যান্ডার্স স্কারুপ রাসমুসেন-কিম অ্যাস্ট্রুপ ২১-১৮, ২১-১৯-এ ম্যাচটি জিতে নেন। এই জুটির বিদায়ে ভারতের একটা বড় আশার জায়গা শেষ হয়ে গেল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *