অলস্পোর্ট ডেস্ক: শনিবার চিনের হ্যাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩-এর গেমস ভিলেজের উদ্বোধন রহয়ে গেল। অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার ভারপ্রাপ্ত সচিব বিনোদ কুমার তিওয়ারি উদ্বোধনী অনুষ্ঠানকে ‘‘সুন্দর এবং অসাধারণ’’ বলে বর্ণনা করেছেন। সরকারি নেতৃত্ব ও হ্যাংঝৌ এশিয়ান গেমসের আয়োজক কমিটির অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিয়ে তিওয়ারি জানান যে তিনি গত আট বছর ধরে হ্যাংঝৌ সফর করছেন এবং এই মেগা ইভেন্টের ১৯তম সংস্করণের পরিকল্পনা এবং প্রস্তুতিতে তিনি মুগ্ধ হয়েছেন। বিশেষ করে তিনি ভিলেজের এই ‘নতুনত্ব’ ধারণার প্রশংসা করেছেন। যেটিতে ২০,০০০ মানুষের জন্য তিনটি আলাদা আলাদা বিভাগ করা হয়েছে। যার মধ্য রয়েছে ক্রীড়াবিদদের ভিলেজ, সাংবাদিক ভিলেজ এবং প্রযুক্তিগত কর্মকর্তাদের ভিলেজ।
তিনি বলেন, ‘‘আর মাত্র এক সপ্তাহ বাদেই ২৩ সেপ্টেম্বর, ১৯তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান, আমি দেখতে পাচ্ছি আপনাদের সকলের স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছে এবং আমরা সত্যিই একটি দুর্দান্ত এশিয়ান গেমস ভিলেজে দাঁড়িয়ে রয়েছি এখন। আমি এইচএজিওসি-কে তাদের সমস্ত কঠোর পরিশ্রম এবং অবদানের জন্য ধন্যবাদ ও অভিনন্দন জানাতে চাই, এবং আমি এই ১৯তম এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বী চিন দলের সাফল্য কামনা করি।’’
‘‘অর্গানাইজিং কমিটিও আত্মবিশ্বাসী যে তারা এশিয়ান গেমসে আসা সমস্ত অতিথিকে ফাইভ-স্টার ট্রিটমেন্ট দেবে। থাকা, খাবার, পরিবহন এবং সমস্তরকমের কাজে তাঁরা সাহায্য করবে,’’ তিনি যোগ করেন। আমরা বিশ্বাস করি যে এশিয়ান গেমসের ভিলেজে থাকা আরও উন্নত এবং সফল হবে,’’ তিনি শেষ করেন।
ভিআইপি অতিথিদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন, হ্যাংঝৌয়ের মেয়র এবং এইচএজিওসির ভাইস প্রেসিডেন্ট ও সেক্রেটারি জেনারেল ইয়াও গাওয়ুয়ান এবং লি হুওলিন, হ্যাংঝৌ মিউনিসিপ্যাল পিপলস কংগ্রেস স্থায়ী কমিটির ডিরেক্টর ও এশিয়ান গেমস ভিলেজের মেয়র, এবং সান জুডং, হ্যাংঝৌয়ের ভাইস মেয়র এবং এশিয়ান গেমস ভিলেজের এক্সজিকিউটিভ মেয়র।
এই অনুষ্ঠানের দ্বিতীয় উদ্দেশ্য ছিল, এশিয়ান গেমস ভিলেজে চিনা প্রতিনিধিদের স্বাগত জানানো, কারণ তাঁরা সিরিজের প্রথম টিম যারা ভিলেজের অনুষ্ঠানে যোগ দিতে পারত।
অনুষ্ঠানে ক্রীড়াবিদদের সঙ্গে একটি ফটো সেশন এবং তারপরে উপহার বিনিময় ছিল। অনুষ্ঠানে শিশুদের গান ও নৃত্য পরিবেশন, ড্রামা এবং একটি সিংহ নাচও অন্তর্ভুক্ত ছিল, শেষে ঘন্টা ধ্বনি বাজিয়ে ভিলেজ উদ্বোধনী সারা হয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
