Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: তরুণ স্ট্রাইকার অভিষেকের জোড়া গোলের সৌজন্যে ভারত গতবারের চ্যাম্পিয়ন জাপানকে ৪-২ গোলে হাকিয়ে তাদের টানা তৃতীয় জয় তু‌লে নিল। এবং বৃহস্পতিবার এই জয়ের সঙ্গে হাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩ পুরুষদের হকি প্রতিযোগিতার সেমিফাইনালের দিকে অনেকটাই এগিয়ে গেল। অভিষেক (১৩, ৪৮ মিনিট) দু’টি ফিল্ড গোল করেন, অন্যদিকে মনদীপ সিং (২৪) এবং অমিত রোহিদাস (৩৪) ভারতের হয়ে বাকি গোলগুলি করেন। জাপান চতুর্থ এবং শেষ কোয়ার্টারের শেষ পাঁচ মিনিটে লড়াই করে এবং গেঙ্কি মিতানি (৫৭) এবং রিওসেই কাতো (৬০)-এর মাধ্যমে দু’টি দ্রুত গোল করে পরাজয়ের ব্যবধান কমিয়ে দেয়।

শনিবার তাদের পরবর্তী পুল এ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবে ভারত। বিশ্বের তিন ‌নম্বর দল এদিন ম্যাচের বড় অংশই নিজেদের দখলে রেখেছিল। পুরো ম্যাচেই বলের দখল নিজেদের নিয়ন্ত্রণের বাইরে যেতে দেননি ভারতের প্লেয়াররা।

দু’টি সহজ জয়ের পর, আত্মবিশ্বাসী ভারতীয়রা এদিন দারুণভাবে শুরু করে এবং পঞ্চম মিনিটেই তাদের প্রথম পেনাল্টি কর্নার নিশ্চিত করে তবে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের ফ্লিকটি গোলে পৌঁছয়নি। ১২ মিনিটে ভারত টুর্নামেন্টের তাদের প্রথম পেনাল্টি কর্নার উপহার দেয় জাপানকে কিন্তু তারাও সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় কারণ গোলরক্ষক কৃষাণ বাহাদুর পাঠক শোটা ইয়ামাদারের প্রচেষ্টাকে আটকে দেন।

ভারত শীঘ্রই আরেকটি পেনাল্টি কর্নার পায় কিন্তু আবারও ফলাফল একই ছিল। যা গত দুই ম্যাচেও দেখা গিয়েছিল। তবে অভিষেক এক মিনিট পরেই হার্দিক সিংয়ের সহায়তায় রিভার্স স্টিক দিয়ে গোল করে ভারতকে এগিয়ে দেন। ভারত আরেকটি পেনাল্টি কর্নার পায় কিন্তু জাপানিরা তা আবার রুখে দেন।

প্রথম কোয়ার্টার থেকে দ্বিতীয় কোয়ার্টারে, ললিত উপাধ্যায়ের সময়মতো জার্মানপ্রীত সিংয়ের ক্রস থেকে গোলমুখি শট বাঁচিয়ে দেন জাপানের গোলরক্ষক তাকশি ইয়োশিকাওয়া। ২৪ মিনিটে মনদীপের মাধ্যমে ভারত তাদের লিড দ্বিগুণ করে, যিনি নীলকান্তের পাসে ডিফ্লেক্ট হয়ে আসা বল ডাইভ দিয়ে গোলে পাঠান।

শেষের পরিবর্তনের পর, ভারত তাদের চতুর্থ পেনাল্টি কর্নার নিশ্চিত করলেও সেটাও গোলের মুখ দেখতে পায়নি। ভারত শীঘ্রই ব্যাক-টু-ব্যাক পেনাল্টি কর্নার তুলে নেয় যার মধ্যে দ্বিতীয়টি জাপান গোলের উপরের ডানদিকের কোণা দিয়ে রোহিদাসের ড্র্যাগ-ফ্লিক গোলে রূপান্তরিত হয়।

তৃতীয় কোয়ার্টার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ভারতকে কিছুটা চাপে রাখে জাপান। তবে ভারতকে গোল করা থেকে আটকাতে পারেনি। চূড়ান্ত কোয়ার্টারের তিন মিনিটে, ভারতের স্কোরলাইন ৪-০ করেন অভিষেক তাঁর দিনের দ্বিতীয় গোলটি করে।

কিন্তু জাপানিরা কোনও লড়াই ছাড়াই হেরে যায়নি এবং খেলার শেষ পাঁচ মিনিটে দু’টি দ্রুত গোল করে শক্তিশালীভাবে ফিরে আসার চেষ্টাও করে। জাপানিরা তিন মিনিটের ব্যবধানে তিনটি পেনাল্টি কর্নার অর্জন করে এবং মিতানির কাছ থেকে দুর্দান্ত বৈচিত্র্যপূর্ণ গোলের মাধ্যমে তৃতীয়টি থেকে গোল তুলে নেন। তবে জয়ের পথ খুঁজে পায়নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *