Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার প্যারা এশিয়ান গেমস ২০২৩-এ সর্বোচ্চ সংখ্যক পদক জিতে ইতিহাস গড়েছে ভারতীয় অ্যাথলিটরা। ১৮টি স্বর্ণপদক সহ দেশের পদকতালিকা ৮০ ছুঁয়েছে, যেখানে এখনও দু’দিন বাকি টুর্নামেন্টের। ইতিমধ্যেই, ২০১৮ ইন্দোনেশিয়া সংস্করণের ৭২ পদকের রেকর্ড পেরিয়ে গিয়েছে ভারত। এখনও পর্যন্ত ভারতের পদক ঝুলিতে ১৮টি সোনা, ২৩টি রুপো এবং ৩৯টি বোঞ্জ এসেছে। ফলে গেমসের বাকি দু’দিনে দেশের সংগ্রহে ১০০টি পদক ছোঁয়ার আশা রয়েছে। ভারত গত সংস্করণে ৭২টি পদক (১৫টি সোনা, ২৪টি রৌপ্য, ৩৩টি ব্রোঞ্জ) জিতেছিল যা এই হ্যাংঝৌ গেমসের আগে ভারতের সেরা রেকর্ড ছিল।

ভারতীয় অ্যাথলিট শচীন সার্জেরাও খিলারি পুরুষদের এফ৪৬ শট পাটে এদিনের প্রথম সোনা জিতেছেন। ১৬.০৩ মিটার থ্রো করে গেমসে রেকর্ড করেছেন এবং রোহিত কুমার ১৪.৫৬ মিটার থ্রোতে ব্রোঞ্জ জিতেছেন।

প্যারা শুটার সিদ্ধার্থ বাবু আর-৬ মিক্সড ৫০ মিটার রাইফেল প্রোন এসএইচ-১ ইভেন্টে আরও একটি সোনা জিতে প্যারা গেমসে সর্বোচ্চ ২৪৭.৭ স্কোর করেন।

শীতল দেবী এবং রাকেশ কুমারের কম্পাউন্ড মিক্সড দল ফাইনালে তাদের চীনা প্রতিপক্ষ লিন ইউশান এবং আই জিনলিয়াংকে ১৫১-১৪৯ পয়েন্টে পরাজিত করে আরও একটি সোনা জিতে নিয়েছেন।

আদিল মহম্মদ নাজির আনসারি এবং নবীন দালালের জুটি তীরন্দাজিতে পুরুষদের ডাবলস ডব্লুএ ইভেন্টে কাজাখ জুটি নুরশাত তোলেউকাসিম এবং সাগদাতকে ১২৫-১২০ গেমে পরাজিত করে ব্রোঞ্জ পদক নিশ্চিত করেছে।

এছাড়া, মহিলাদের মধ্যে সিমরান টি-১২-এ ১০০ মিটার দৌড়ে এবং ভাগ্যশ্রী এফ-৩৪ শট পাটে রুপো জিতে নিয়েছেন। পুরুষদের টি-৩৫-এ ১০০ মিটার দৌড়ে নারায়ণ ঠাকুর ব্রোঞ্জ জিতেছিলেন। অ্যাথলিট শ্রেয়াংস ত্রিবেদীও ব্রোঞ্জ জিতেছিলেন পুরুষদের টি-৩৭-এ ১০০ মিটার দৌড়ে।

প্যারা ব্যাডমিন্টনের সিঙ্গলসে সুকান্ত ইন্দুকান্ত কদম, সিভান নিথ্যয়া, মনীষা রামাদাস, মনদীপ কর ব্রোঞ্জ পেয়েছেন। এবং ডাবলস থেকে কৃষ্ণা নগর-শিভরঞ্জন সোলাইমালাই, প্রমোদ ভগৎ-সুকান্ত কদম ব্রোঞ্জ নিয়েই ফিরেছেন। দাবাতে, ভবেশকুমার রথী হিমাংশি মহিলাদের ব্যক্তিগত ভিআই-বি১ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *