অলস্পোর্ট ডেস্ক: রবিবার হ্যাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩-এ পুরুষদের ট্র্যাপ শ্যুটিংয়ে পৃথ্বীরাজ টোন্ডাইমান, কিনান চেনাই এবং জোরাভার সিং সান্ধুর ভারতীয় দল সোনা জিতে নিল। ঠিক তার আগে, মনীষা কের, প্রীতি রাজাক এবং রাজেশ্বরী কুমারী ত্রয়ী মহিলাদের ট্র্যাপ টিম ইভেন্টে রুপো জিতে নেয়। যা গেমসে ভারতীয় শ্যুটিং কন্টিনজেন্টের সর্বকালের সেরা পারফর্মেন্স বলেই ধরা হচ্ছে। ভারতীয় পুরুষরা যোগ্যতায় ৩৬১ পয়েন্ট তুলে নেন। রুপোজয়ী খালেদ আলমুধাফ, তালাল আলরাশিদি এবং আব্দুল রহমান আলফাইহান ৩৫৯ এবং আয়োজক দেশ চিনের ইউহাও গুও, ইং কুই এবং ইউহাও ওয়াং ৩৫৪ পয়েন্ট নিয়ে ব্রোঞ্জ।
শেষ শ্যুটিংয়ে, আলরাশিদি তার সেরা চেষ্টা করেছিলেন এবং ২৪ পয়েন্ট স্কোর করেছিলেন কিন্তু এটি ভারতের টোটাল স্কোরকে ছাড়িয়ে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। এদিকে, চিনের কিংনিয়ান লি, কুইকুই উ এবং জিনকুই ঝাং ৩৫৭ স্কোর করে সোনা জেতে। রুপো জয়ের জন্য ভারতীয় মহিলা দল মোট ৩৩৭ স্কোর করে।
কাজাখস্তানের মারিয়া দিমিত্রিয়েঙ্কো, আইজান দোসমগাম্বেতোভা এবং আনাস্তাসিয়া প্রিলেপিনা (৩৩৬) ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়া মনীষাও ফাইনালে উঠেছেন। তিনি অন্য তিনজনের সঙ্গে ১১৪ স্কোর করে শুট-অফের মাধ্যমে এগিয়ে যান।
কিনান চেনাই (১২২) এবং জোরভার সিং সান্ধু (১২০) পুরুষদের প্রতিযোগিতায় পৃথক ফাইনালের জন্য যোগ্যতা অর্জন করেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
