অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ দক্ষিণ কোরিয়ার জুটিকে হারিয়ে মিক্স ডবলস জুটি কম্পাউন্ড ফাইনালে ওজস প্রভিন এবং জ্যোতি সুরেখার তীরন্দাজ জুটি সোনা জয়ের সঙ্গেই ভারতীয় দল এশিয়ান গেমসের ইতিহাসে তার আগের সেরা ৭০টি পদকের মাইলস্টোন অতিক্রম করে গেল। ২০১৮ গেমসে, ভারত মোট ১৬টি সোনা, ২৩টি রুপো এবং ৩১টি ব্রোঞ্জ পদক জিতেছিল। ২০২৩ ইভেন্টে, ভারতীয় দল এখনও পর্যন্ত ১৬টি সোনা, ২৬টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে যখন বিভিন্ন ইভেন্টে ইতিমধ্যে আরও কয়েকটি পদক নিশ্চিত হয়ে গিয়েছে।
যখন খেলার দিক থেকে পদক সংখ্যার কথা আসে, এশিয়ান গেমসে এখনও পর্যন্ত শ্যুটিং এবং তীরন্দাজিতে ভারত সব থেকে বেশি পদক জিতেছে। শ্যুটিংয়ে, ভারত মোট ২২টি পদক জিতেছে যখন অ্যাথলেটিক্স ইতিমধ্যেই ২৩টি পদক জিতেছে, এবং আরও আসতে চলেছে৷
ভারতীয় রেস ওয়াকার মঞ্জু রানী এবং রাম বাবু বুধবার ভোরে ৩৫ কিমি মিশ্র রেস ওয়াক ইভেন্টে ব্রোঞ্জ পদক এনেছেন যা ভারতকে ২০১৮ জাকার্তা গেমসের পারফর্ম্যান্স ছুতে সাহায্য করে। এর পর কম্পাউন্ড তীরন্দাজ ওজস দেওতালে এবং জ্যোতি সুরেখা ভেন্নাম মিক্স ডবলসে সোনা জিতে ভারতের ৭১তম পদক জিতে নেন।
“এটি অত্যন্ত আনন্দের সঙ্গে আমি বলতে চাই যে ভারত এশিয়ান গেমসে পদক তালিকায় ৭০-এর মাইলফলক অতিক্রম করে সর্বকালের সেরা পদক অর্জনের ইতিহাস তৈরি করেছে এবং আরও অনেক কিছু আসতে চলেছে,” ভারতের শেফ ডি মিশন ভূপেন্দর সিং বাজওয়া বলেন।
মহাদেশীয় এই ইভেন্টে ১০০পদকের চিহ্ন অতিক্রম করার লক্ষ্যে ভারত তার সর্বকালের বৃহত্তম দল পাঠিয়েছে এবার। ‘আব কি বার, সাউ পার’ (এবার ১০০টি পদক অতিক্রম করবে) হ্যাংঝৌ গেমসের জন্য ভারতের ক্যাচ লাইন ছিল এটিই।
ভারতের কাছে বর্তমানে ১৬টি সোনা, ২৬টি রুপো এবং ২৯টি ব্রোঞ্জ পদক রয়েছে এবং এখনও চার দিনের বেশি প্রতিযোগিতা বাকি রয়েছে৷
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
