Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: রবিবার কোয়ার্টার ফাইনালে দক্ষিণ কোরিয়ার কাছে ৩-০-তে হারের পর ভারতীয় পুরুষ টেবিল টেনিস দল এশিয়ান গেমস ২০২৩-এর ব্রোঞ্জ পদকের দৌঁড় থেকেও ছিটকে গেল। হারমিত দেশাই প্রথম ম্যাচে আন জাহেয়ুনের কাছে ০-৩ হেরে যায়। জি সাথিয়ান লড়াই করার চেষ্টা করেছিলেন, কিন্তু পার্ক গাঙ্গিয়নকে হারানোর জন্য তা যথেষ্ট ছিল না। যার ফলে ভারত প্রথম দু’টি টাইয়ের পরে ০-২-এ পিছিয়ে ছিল। ভারতকে প্রতিযোগিতায় ফিরিয়ে আনার দায়িত্ব ছিল অচন্ত শরৎ কমলের ওপর। অভিজ্ঞ ওহ জুনসুং-এর কাছে ২-৩ ব্যবধানে পরাজিত হওয়ায় প্রত্যাশা পূরণ হল না ভারতের।

দক্ষিণ কোরিয়ার সেরা তিন খেলোয়াড় ম্যাচটিতে খেলতে পারেননি। তা সত্ত্বেও ভারতকে হারতে হল। মহিলাদের টেবিল টেনিস দলও থাইল্যান্ডের কাছে হেরে গেমস থেকে ছিটকে গেল।

তারকা ভারতীয় প্যাডলার মনিকা বাত্রা তার দুটো সিঙ্গলস ম্যাচে ব্যর্থ হওয়ার কারণে মহিলা দল ২-৩-এ হেরে যায়। দিনের পুরুষদের প্রথম্যাচে কাজাখস্তানের বিপক্ষে ম্যাচটি ২-২-এ ড্র হয় যখন শরথ কামাল নির্ণায়ক পঞ্চমবার জিতে মুখ রক্ষা করেন। তবে শেষ রক্ষা হয়নি।

এদিকে মোনিকা বাত্রা হারের পর আহিকা মুখোপাধ্যায় ১৮-১৬, ১১-৭, ১৩-১৫, ১১-৯-এ সুথাসিনী সাওয়েত্তাবুতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ জয়ের সঙ্গে প্রাথমিক ধাক্কা সামলে নেন। এর পর সুতীর্থা মুখোপাধ্যায় তামোলওয়ান খেতখুয়ানকে ১১-১, ৯-১১, ৩-১১, ১১-৭, ১১-৭ গেমে পরাজিত করেন।

ওরাওয়ানের বিরুদ্ধে ২-১ এগিয়ে থাকার পরে আহিকা সেই লিড ধরে রাখতে ব্যর্থ হন কারণ থাইল্যান্ডের বাঁ-হাতি এই ভারতীয়কে ১০-১২, ১১-৪, ৫-১১, ১১-৪, ১১-৩-এ হারিয়ে দেন। যার পর পুরো ফোকাস বাত্রার দিকে সরে যায় কারণ নির্ণায়ক ম্যাচ ছিল তাঁর হাতে। কিন্তু প্রথম গেমে তাঁর লড়াই যেটি তিনি ১২-১০ ব্যবধানে জিতে নিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত, সুথাসিনি বাত্রাকে ১০-১২, ১১-৮, ১১-৭, ১১-৬-এ হারিয়ে থাইল্যান্ডকে কোয়ার্টারে পৌঁছে দেন। সেমিফাইনালে জায়গা পেতে রবিবার উত্তর কোরিয়ার মুখোমুখি হবে থাইল্যান্ড।

অন্যদিকে, ভারতীয় মহিলা রাগবি ৭ দল রবিবার এশিয়ান গেমসের প্রথম দু’টি ম্যাচে লজ্জাজনক পরাজয়ের মুখে পড়ে৷ হংকংয়ের কাছে ০-৩৮ ব্যবধানে হারের মধ্য দিয়ে ভারত তার গ্রুপ পর্বের অভিযান শুরু করে। দিনের দ্বিতীয় ম্যাচে গতবারে চ্যাম্পিয়ন জাপান পুল এফ ম্যাচে ভারতীয়দের ৪৫-০-তে হারায়, যা ভারতের সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা শেষ করে দেয়।

ভারত সোমবার সিঙ্গাপুরের বিরুদ্ধে খেলবে এবং সেই ম্যাচ জিতলে গ্রুপ বি-তে তৃতীয় স্থান অর্জন করতে পারে এবং পঞ্চম-ষষ্ঠ স্থানের জন্য ক্লাসিফিকেশন প্লে অফে ছাড়পত্র পেতে পারে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *