Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ভারতীয় রোয়ার বলরাজ পানওয়ার এশিয়ান গেমস ২০২৩-এ পুরুষদের একক স্কালসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন। ২৪ বছরের পানওয়ার সেমিফাইনালে ৭:২২:২২ সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করে পদক জেতার দৌড়ে এক ধাপ এগিয়ে যান। রোয়িং-এ একাধিক ফাইনাল হয়। তাঁর মধ্যে ফাইনাল এ-তে শীর্ষ তিনজন পদক জিতবে।

ভারতীয় পুরুষদের কোয়াড্রপল স্কালস দল, পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস ক্যাটাগরি, পুরুষদের ডাবল স্কালস, কক্সড আট, কক্সলেস পেয়ার, পুরুষ বিভাগে কক্সলেস ফোর এবং মহিলা দলে কক্সলেস ফোর, কক্সড এইট রোয়িং ইভেন্টে ফাইনালে উঠেছে।

অন্যদিকে ভারতীয় পুরুষদের টেবিল টেনিস দল শুক্রবার এশিয়ান গেমসে ইয়েমেনের বিপক্ষে ৩-০ তে জিতে যায়। অভিজ্ঞ শরথ কমল, জি সাথিয়ান এবং হারমিত দেশাই খুব সহজেই প্রতিপক্ষ দল ইয়েমেনকে হারিয়ে দেয়।

সাথিয়ান ১৪ মিনিটে আলি ওমর আহমেদকে ১১-৩, ১১-২ এবং ১১-৬-এ হারিয়ে দেন। এরপর ৪১ বছরের শরথ ইব্রাহিম আব্দুলহাকিম মহম্মদ গুবরানকে ১১-৩, ১১-৪ এবং ১১-৬-তে হারিয়ে ভারতের লিড দ্বিগুণ করে দেন। শরথ কমলের এটাই শেষ এশিয়ান গেমস। শেষে দেশের শীর্ষস্থানীয় খেলোয়াড় হারমিত দেশাই ১১-১, ১১-১ এবং ১১-৭-এ বিপক্ষ দলের মাগদ আহমেদ আলি আল্ধুবানিকে হারিয়ে জয় নিশ্চিত করেন।

ভারতীয় পুরুষ টেনিস দল দ্বিতীয় পুল অফে সিঙ্গাপুরের মুখোমুখি হবে। এবং সেই সঙ্গে ভারতীয় মহিলা দলও সিঙ্গাপুরের বিপক্ষে একটি পুলঅফ ম্যাচ দিয়ে এশিয়ান গেমস ২০২৩-এ নিজেদের অভিযান শুরু করবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *