Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: সেঞ্চুরিতে ভারতীয় কনটিনজেন্ট। এশিয়ান গেমস ২০২৩-এ এই ঐতিহাসিক মাইলস্টোনে পৌঁছে গেল ভারত। এবার এশিয়ান গেমসের ট্যাগ লাইনই ছিল ‘আবকি বার শ পার’। আর সেই ট্যাগ লাইনলে সত্যি করে দিলেন ভারতীয় অ্যাথলিটরা। এই প্রথম ভারত এশিয়ান গেমসের পদক তালিকায় ট্রিপল ফিগার ছুঁয়ে ফেলল। ভারত ইতিমধ্যেই ১০০টির মধ্যে ৯৫টি পদক জিতে নিয়েছে এবং আরও সাতটি পদক নিশ্চিত করেছে৷ ভারতের যে পদকগুলো নিশ্চিত হয়েছে সেগুলি হল তীরন্দাজি (৩), কবাডি (২), ব্যাডমিন্টন (১) এবং পুরুষদের ক্রিকেট (১)। এর বাইরেও আরও পদক আসবে বলেই ধরে নেওয়া হচ্ছে৷ এশিয়ান গেমসের ইতিহাসে এবারই প্রথম ২০টির বেশি সোনা জিতেছে। এখনও পর্যন্ত ভারত মহাদেশীয় ইভেন্টে তাদের আগের সেরাকে ছাঁপিয়ে রেকর্ড ২২টি সোনা জিতেছে। শ্যুটিং এবং অ্যাথলেটিক্সের মতো ইভেন্টে ভারত উজ্জ্বল।

এই ১৯তম এশিয়ান গেমস ভারতের জন্য অনেক অন্যান্য ক্ষেত্রেও ঐতিহাসিক। এই প্রথম ভারতীয় পুরুষ ও মহিলা ক্রিকেট দল এই মহাদেশীয় ইভেন্টে খেলল। ক্রিকেটে মহিলা দল সোনা জিতেছে। পুরুষদের দল শনিবার ফাইনালে আফগানিস্তানের সঙ্গে লড়াইয়ে নামবে। ইতিমধ্যেই রুপো নিশ্চিত করেছে ভারতের মহিলা ক্রিকেট দল।

এবার এশিয়ান গেমসে ভারতের পদকে সব থেকে বেশি প্রভাব পড়েছে অ্যাথলেটিক্সের। যেখানে ভারত মোট ২৯টি পদক জিতেছে যার মধ্যে ছ’টি সোনা, ১৪টি রুপো এবং ন’টি ব্রোঞ্জ। এর পরই থাকবে শ্যুটিং। যা ভারতকে ২২টি পদক জিততে সাহায্য করেছিল। তার মধ্যে সাতটি সোনা, ন’টি রুপো ও ছ’টি ব্রোঞ্জ।

ব্যক্তিগত বা দলগত ইভেন্ট মিলে অশ্বারোহীতে, ভারত ৪২ বছর পর সোনা জিতেছে। সেইলিং এবং রোয়িংয়ের মতো গেমগুলিও ভারতকে পদক এনে দিয়েছে। এদিকে, ব্যাডমিন্টনে পুরুষদের দল ভারতকে একটি ঐতিহাসিক রুপো এনে দিয়েছে। ব্যক্তিগত ইভেন্টেও রুপো এনে দিয়েছেন এইচএস প্রণয়।

এশিয়ান গেমসের এখনও বাকি দু’দিন। এই সময়ে আরও পদকের স্বপ্ন দেখছে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *