Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত সিং

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণান হকি স্টেডিয়ামে চলতি এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচেই আটকে গেল ভারত। প্রথম ম্যাচে ৭-২ গোলে জয়ের দ্বিতীয় ম্যাচে জাপানের সঙ্গে ১-১ গোলে ড্র করল ভারতীয় হকি দল। প্রচুর সুযোগ নষ্ট করার খেসারত দিতে হল আয়োজক দেশকে। ২৮ মিনিটে কেন নাগায়োশি জাপানের হয়ে গোল করে দলকে এগিয়ে দেন। ৪৩ মিনিটে অধিনায়ক হরমনপ্রীত সিংয়ের পেনাল্টি কর্নারে সমতায় ফেরে ভারত। কিন্তু তার পর আর কোনও দলই কোনও গোল করে পারেনি। বৃহস্পতিবার ভারতের উদ্বোধনী ম্যাচে চিনকে ৭-২ গোলে হারিয়েছিল ভারত। এদিনও ভারত আক্রমণাত্মক হকি দিয়েই খেলা শুরু করেছিল।

ভারতের আক্রমণাত্মক হকির ফলে গোলের সুযোগ অনেক তৈরি হয়। শুধু ভারত নয় জাপানও প্রচুর গোলের সুযোগ তৈরি করে। কিন্তু কেউ ফিনিশ করতে পারেনি। ভারত সব কোয়ার্টার মিলে সাতটির মতো পেনাল্টি কর্নার পেয়েছিল, কিন্তু তা গোলে রূপান্তরিত করতে ব্যর্থ হয়।

বিবেক সাগর প্রসাদ আট মিনিটে একটি গ্রিন কার্ড দেখলেও জাপান তাঁর সুযোগ নিতে পারেনি। ২৭ মিনিটে জুগরাজ সিং-এর সবুজ কার্ড দেখার আগেল পর্যন্ত দুই দলের মধ্য খেলার কোনও পার্থক্য ছিল না।

পরের মিনিটেই জাপান পেনাল্টি কর্নার তুলে নেয় এবং নাগায়োশি সফলভাবে এটিকে গোলে পরিণত করে তাঁর দলকে এগিয়ে দেন। গোল করে এগিয়ে যাওয়ার পর জাপান তার রক্ষণ আরও বেশি সঙ্ঘবদ্ধ করে তোলে। ভারতীয়রা শেষ পর্যন্ত ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করতে সক্ষম হয় এবং হরমনপ্রীত এবার কোনও ভুল করেননি, ফ্লিক করে সমতা আনেন।

শেষ কোয়ার্টারে উভয় দলই আক্রমণাত্মক হকি খেলতে শুরু করে। ৫৫ মিনিটে ভারত পেনাল্টি কর্নার পেয়ে গিয়েছিল, কিন্তু জাপানের একটি সফল ভিডিও রেফারেল তা বাতিল করে দেয়। এক মিনিট পর হলুদ কার্ড দেখেন মনদীপ সিং। জাপানের দুটোর তুলনায় ভারত ১৫টি কর্নার পেয়েছিল কিন্তু কাজে লাগাতে পারেনি।

একদিনের বিরতির পর রবিবার ভারত খেলবে মালয়েশিয়ার সঙ্গে, একই দিনে জাপান খেলবে পাকিস্তানের বিরুদ্ধে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *