Cart Total Items (0)

Cart

All Sports India
হকি জুনিয়র বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার মালয়েশিয়ার কুয়ালালামপুরের ন্যাশনাল হকি স্টেডিয়ামে একটি রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনাল ম্যাচে নেদারল্যান্ডসকে ৪-৩ গোলে হারিয়ে এফআইএইচ পুরুষ হকি জুনিয়র বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে উঠল ভারত।

ভারতীয় পুরুষ হকি দলের হয়ে গোল করেন আদিত্য অর্জুন লালাগে (৩৪’), অরাইজিৎ সিং হুন্দাল (৩৫’), সৌরভ আনন্দ কুশওয়াহা (৫২’) এবং অধিনায়ক উত্তম সিং (৫৭’)। অন্যদিকে ডাচ দলের হয়ে টিমো বোয়ার্স (৫’), পেপিজন ভ্যান ডার হেইজডেন (১৬’) এবং অলিভিয়ের হর্টেনসিয়াস (৪৪’) গোল করেন।

প্রথমার্ধের শুরুতেই টিমো বোয়ার্সের পেনাল্টি কর্নার থেকে গোল করে বিশ্বের চার নম্বর দল নেদারল্যান্ডসকে এগিয়ে দিয়েছিলেন। ভারতীয় দলের রক্ষণ শক্তি দেখালেও, পেপিজন ভ্যান ডের হেইজডেন দ্বিতীয় কোয়ার্টারে নেদারল্যান্ডসের হয়ে আরেকটি পেনাল্টি কর্নারকে গোলে রূপান্তরিত করেন। হাফ টাইমে ২-০ গোলে এগিয়ে যায় নেদারল্যান্ডস।

বিশ্বের তিন নম্বরে থাকা ভারত, দু’বারের প্রাক্তন এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপ চ্যাম্পিয়নকে তৃতীয় কোয়ার্টার থেকে মাত দিতে শুরু করে। অরাইজিৎ সিং হুন্দালের সহায়তায় আদিত্য লালাগের একটি গোলে শক্তিশালী প্রত্যাবর্তন করে ভারত। দুই মিনিট পর পেনাল্টি স্ট্রোকে ভারতের হয়ে সমতা ফেরান অরাইজিৎ।

ভারতীয় দল ডাচদের উপর চাপ বজায় রেখেছিল কিন্তু আরও একটি পেনাল্টি কর্নারকে তৃতীয় কোয়ার্টারের শেষের দিকে অলিভিয়ের হর্টেনসিয়াস গোলে রূপান্তরিত করে ডাচরা তৃতীয় কোয়ার্টারের শেষে এক গোলের লিড ছিনিয়ে নেয়।

১০ মিনিটেরও কম সময় বাকি থাকতে, ভারতীয়রা তাদের খেলার গতি বাড়ায় এবং শেষ পর্যন্ত এটা ফলপ্রসূ প্রমাণিত হয়। একটি দুর্দান্ত আক্রমণ থেকে সৌরভ আনন্দ কুশওয়াহা রিবাউন্ড বলে ৩-৩ করে।

এর পর পেনাল্টি কর্নার থেকে গোল করার আরেকটি সুযোগ তৈরি হয়েছিল, এবার ভারতের পক্ষে এবং তারা সেটিকে পুরোপুরি কাজে লাগায় অধিনায়ক উত্তম সিং গোল করে ভারতকে এগিয়ে দেন মাত্র তিন মিনিট বাকি।

তার পর ভারতীয় দল ডাচদের গোলকে আটকানোর জন্য রক্ষণে জোড় দেয়। ভারতীয় রক্ষণে রোহিত শেষ পর্যন্ত ব্যবধান ধরে রাখতে সাহায্য করে। যিনি চূড়ান্ত কোয়ার্টারে পরপর ছয়টি পেনাল্টি আটকে দেন, যাতে ভারত জয় তুলে নেয়। তাঁর প্রচেষ্টার জন্য তিনি ম্যাচ সেরার পুরস্কার পান।

বৃহস্পতিবার প্রথম এফআইএইচ পুরুষদের হকি জুনিয়র বিশ্বকাপ ২০২৩ সেমিফাইনালে জার্মানির বিরুদ্ধে খেলবে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *