অলস্পোর্ট ডেস্ক: শনিবারই মালয়েশিয়াকে হারিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারতীয় হকি দল । এই বছর এই টুর্নামেন্টের আসর বসেছিল ভারতের চেন্নাইয়ে। প্রথম থেকেই ঘরের মাঠে দাপটের সৱঙ্গে খেলতে শুরু করেছিলেন হরমনপ্রীত, যুগরাজরা। একটি ম্যাচেই ড্র। বাকি সব ম্যাচই জিততে জিততেই ফাইনালের দরজা খুলে ফেলেছিলেন ভারতীয় হকি তারকারা। সামনে তাঁদের একগুচ্ছ বড় প্রতিযোগিতা। এশিয়ান গেমস তাঁর মধ্যে অন্যতম। তার আগে এই সাফল্য ভারতীয় হকি দলকে যে অনেকটাই আত্মবিশ্বাসী করবে তা নিয়ে কোনও সন্দেহ নেই। তার পর তো রয়েছে অলিম্পিক। গত অলিম্পিকে ভারত অলিম্পিক পদকের খরা কাটিয়েছিল। এবার তাই লক্ষ্য হবে সোনা।
তার আগে দেখে নেওয়া যাক ভারতীয় দলের ট্রফি জয়ের উৎসব—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
