Cart Total Items (0)

Cart

All Sports
ভারতীয় রিলে দল

অলস্পোর্ট ডেস্ক: শনিবার বুদাপেস্টে আয়োজিত বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ-এ দেশকে গর্বিত করল ভারতীয় রিলে দল। পুরুষদের ৪x৪০০ মিটার রিলেতে জাপানের রেকর্ড ভেঙে নতুন এশিয়ান রেকর্ড বানাল ভারত। মহম্মদ আনাস, আমোজ জ্যাকব, মহম্মদ আজমল ভারিয়াথোদি এবং রাজেশ রমেশ এই চারজন ভারতের হয়ে প্রতিযোগিতায় নামেন।

দু’মিনিট ৫৯.০৫ সেকেন্ডে দৌঁড় শেষ করে ফাইনাল রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করল ভারতের রিলে দল। এর আগে জাপানের রেকর্ডটি ছিল দু’মিনিট ৫৯.৫১ সেকেন্ডের। সেই রেকর্ড ভারত ভেঙে দিয়ে নিজের নামে লিখিয়ে নিয়েছে এদিন। শেষ পর্যন্ত দ্বিতীয় স্থান পেলেও আমেরিকার অ্যাথলিটদের সঙ্গে সমানে সমানে লড়াই করেছে ভারতীয়রা। আনাস প্রথম ল্যাপ শেষ করেন ষষ্ঠ স্থানে। দ্বিতীয় ল্যাপে দারুণ পারফর্ম্যান্স করে ভারতকে দ্বিতীয় স্থানে নিয়ে আসেন জ্যাকব। শেষ দুই ল্যাপে আজমল এবং রমেশ শুধু জায়গাই ধরে রাখেননি, আমেরিকাকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দেন রীতিমতো।

ভারতের এই জয়ে উচ্ছ্বসিত গোটা দেশ। ইতিমধ্যেই ভক্তদের শুভেচ্ছায় ছেয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ান। একজন লিখেছেন, ‘‘অসাধারণ। তাদের সকলকে আরও উৎসাহিত ও সমর্থন করা দরকার। আমাদের অ্যাথলেটিক্সে আরও ভাল করতে হবে এবং আমাদের সামর্থ্য কতখানি তা দেখিয়ে দিতে হবে।’’

আর একজন লিখেছেন, ‘‘যখন তাঁরা নিজেদের থেকে বেশি নিজের দেশের জন্য লড়ে তখন এরকমই অসাধারণ পারফরর্মান্স চোখে পড়ে।’’ আরও সবাই নানান কমেন্ট করে শুভেচ্ছা জানান ভারতীয় রিলে দলকে।

হিটে প্রথম আমেরিকা দৌঁড় শেষ করে দু’মিনিট ৫৮.৪৭ সেকেন্ডে। তৃতীয় ব্রিটেন এবং চতুর্থ বতসোয়ানা। দু’দলই দু’মিনিট ৫৯.৪২ সেকেন্ড করে সময় নিয়েছে। এবং জামাইকা পঞ্চম স্থানে দু’মিনিট ৫৯.৮২ সেকেন্ডে শেষ করে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *