Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় রোয়াররা পাঁচটি পদক নিয়ে এশিয়ান গেমস ২০২৩ অভিযান শেষ করল। তাঁদের তালিকায় রয়েছে দু’টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। সোমবার হ্যাংঝৌ এশিয়ান গেমসে ওয়াটার স্পোর্টে দু’টি ব্রোঞ্জের সঙ্গে দিন শেষ করল ভারতীয়রা এবং তাদের সামগ্রিক পদক সংখ্যা পাঁচ।

দিনটি শুরু হয়েছিল জসবিন্দর সিং, ভীম সিং, পুনিত কুমার এবং আশিস গোলিয়ানের কোয়ার্টেটে পুরুষদের চার ইভেন্টে অল্পের জন্য একটি রুপো হাতছাড়া হয় তাঁদের। তারপরে সাতনাম সিং, পারমিন্দর সিং, জাকার খান এবং সুখমিত সিংয়ের পুরুষদের কোয়াড্রপল স্কালস দল ৬:০৮.৬১ সেকেন্ড সময় নিয়ে পোডিয়ামে তৃতীয় স্থান দখল করে ‌নেয়। উজবেকিস্তান (৬:০৪.৬৪) এবং স্বর্ণপদক জয়ী চিন (৬:০২.৬৫)-এর পিছনে।

কোয়াড্রপল স্কালস কোয়ার্টেট ২০০০-মিটারের শেষ ৫০০ মিটারে ভারত চতুর্থ স্থান থেকে তৃতীয় স্থানে উঠে আসে।

পুরুষদের চার ইভেন্টেও, ২০০০ মিটারের শেষ ৫০০ মিটারের আগে পর্যন্ত চতুর্থ স্থানেই ছিল ভারতের রোয়াররা। কোয়ার্টেটটি ৬:১০.৮১ সেকেন্ডের সঙ্গে শেষ পর্যন্ত তৃতীয় স্থান দখলের জন্য দুর্দান্ত লড়াই দেয় এবং সেকেন্ডের জন্য চিনের (৬:১০.০৪) পিছনে শেষ করে। উজবেকিস্তান ৬:০৪.৯৬ সময় নিয়ে পডিয়ামের শীর্ষস্থান দখল করেছে।

ভারতীয় রোয়ার বলরাজ পানওয়ার অবশ্য প্রথম এশিয়ান গেমসে পোডিয়াম ফিনিশ করতে পারেননি। পুরুষদের একক স্কালস-এ চতুর্থ স্থানে শেষ করেন তিনি। কার্নালের ২৪ বছর বয়সী, যিনি ১৫০০ মিটার পর্যন্ত সেরা তিনজনের মধ্যে ছিলেন, চূড়ান্ত ৫০০ মিটারে ৭:০৮.৭৯ সেকেন্ডের সময় নিয়ে চতুর্থ স্থানে পিছিয়ে পড়েন। ব্রোঞ্জ পদক জিতে নেওয়া হংকংয়ের হিন চুন চিউকের থেকে মাত্র নয় সেকেন্ডেরও কম সময় (৭:০০.৫৫) পিছনে ছিলেন।

চিনের লিয়াং জ্যাং ৬:৫৭.০৬ সময় নিয়ে সোনা জিতেছেন, যেখানে জাপানের রিউটা আরাকাওয়া (৬:৫৯.৭৯) এবং হংকংয়ের হিন চুন চিউ যথাক্রমে রুপো ও ব্রোঞ্জ জিতেছেন।

ভারতীয় মহিলা রোয়াররা সবচেয়ে বেশি হতাশ করেছে, মহিলাদের আটে পাঁচ দলের লড়াইয়ে ৭:০৫.৭১ সেকেন্ড সময় নিয়ে সবার নিচে শেষ করেছে, চিন ৬:৩৩.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছে।

সোনালি সোয়াইন, রিতু কৌদি, প্রিয়া দেবী থাংজাম, বর্ষা কাত্তাথারা, অস্বতী পাডিঞ্জারাইল, মৃন্ময়ী সালগাঁওকর, টেন্ডেনথোই দেবী হাওবিজাম, রুকমণি এবং গীতাঞ্জলি গুরুগুবেলির ভারতীয় দল তাদের প্রতিপক্ষদের কোনও চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারেননি।

এমনকি চতুর্থ স্থানে থাকা থাইল্যান্ডও ভারতীয়দের থেকে ১৫ সেকেন্ডের বেশি এগিয়ে ছিল। ভারতীয় রোয়াররা এখন দু’টি রুপো এবং তিনটি ব্রোঞ্জ পদক ঘরে তুলেছেন। রবিবার ভারত দু’টি রুপো এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *