অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ ভারতের জন্য সোমবারটা দুর্দান্তভাবে শুরু হল। ভারতের ১০ মিটার পুরুষদের এয়ার রাইফেল দল এশিয়ান গেমস ২০২৩-এ দেশের হয়ে প্রথম সোনা জিতে নিল। বিশ্ব চ্যাম্পিয়ন রুদ্রাংশ পাতিল, অলিম্পিয়ান দিব্যাংশ পানওয়ার এবং ঐশ্বরী প্রতাপ সিং তোমারের দল মোট ১৮৯৩.৭ পয়েন্ট নিয়ে কোয়ালিফিকেশন রাউন্ড থেকে ফাইনালে পৌঁছয়।
কোয়ালিফিকেশন রাউন্ডে চিনের ১৮৯৩.৩-এর বিশ্ব রেকর্ডটি ভেঙে দেয় ভারতীয় দল। ঐশ্বরী প্রতাপ সিং তোমর ১০ মিটার পুরুষদের রাইফেল ফাইনাল ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ জিতে নেন, যেখানে ভারত এশিয়ান গেমস ২০২৩-এ ২৫ মিটার পুরুষদের দ্রুত ফায়ার পিস্তল দল ব্রোঞ্জ জিতে নেয়।
ঐশ্বরী প্রতাপ সিং, পানওয়ার দিব্যংশ সিং এবং পাতিল রুদ্রাংশ বালাসাহেব টিম কোরিয়া ১৮৯০.১ (রুপো) এবং টিম চায়না ১৮৮৮.২ (ব্রোঞ্জ)-কে পিছনে ফেলে দেয় এই দলগত ইভেন্টে। ১০ মিটার এয়ার রাইফেল টিম মেনস ইভেন্টে সোনা জিতে নেন বিশ্ব রেকর্ড ভেঙে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
