Cart Total Items (0)

Cart

All Sports
লক্ষ্য সেন

অলস্পোর্ট ডেস্ক: ভারতকে অনেকদিন ধরেই ব্যাডমিন্টনে স্বপ্ন দেখাতে শুরু করেছেন লক্ষ্য সেন। মাঝের কিছুটা খারাপ ফর্ম কাটিয়ে তিনি ফিরেছেন স্বমহিমায়। যে অল ইংল্যান্ড ওপেনে যুদ্ধের জন্য পৌঁছতে পারলেন না পিভি সিন্ধু সেখানেই ফুল ফোটাচ্ছেন লক্ষ্য। শনিবার বার্মিংহামে সেমিফাইনালে কানাডার ভিক্টর লাইকে হারিয়ে অল ইংল্যান্ড ওপেন ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের পুরুষ সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গিয়েছেন ভারতের সেরা শাটলার লক্ষ্য সেন।

এক ঘন্টা ৩৭ মিনিটের এই ম্যাচে তিনি বিশ্বের ১৬ নম্বর খেলোয়াড় লাইকে ২১-১৬, ১৮-২১, ২১-১৫ ব্যবধানে পরাজিত করেন। গত বছর প্যারিসে বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন লাই। এটি হবে মর্যাদাপূর্ণ টুর্নামেন্টে সেনের দ্বিতীয় ফাইনালে উপস্থিতি, ২০২২ সালে রানার্সআপ হয়েছিলেন। তাই এবার তিনি যে ফর্মে রয়েছেন তাতে চ্যাম্পিয়ন ট্রফি নিয়েই ফেরার লক্ষ্যে কোর্টে নামবেন।

বিডব্লিউএফ সুপার ১০০০ টুর্নামেন্টে তাঁর স্বপ্নের ধারা অব্যাহত রাখা সেন রবিবার ফাইনালে চাইনিজ তাইপেইয়ের লিন চুন-ইয়ের মুখোমুখি হবেন। নিজে যেতে না পারলেও লক্ষ্য সেনের ম্যাচের দিকে নজর রেখেছিলেন পিভি সিন্ধু। ম্যাচ শেষে সোশ্যাল মিডিয়ায় তাঁর মুগ্ধতার কথা পোস্ট করেছেন সিন্ধু।

শনিবারের অন্য সেমিফাইনালে চুন-ই বিশ্বের দ্বিতীয় নম্বর থাইল্যান্ডের কুনলাভুত ভিতিদসারনকে হারিয়েছেন।

শুক্রবার কোয়ার্টার ফাইনালে সেন সরাসরি গেমে বিশ্বের ৬ নম্বর খেলোয়াড় চিনের লি শি ফেংকে হারিয়েছেন। তিনি প্রথম রাউন্ডে বিশ্বের এক নম্বর চিনেরি শি ইউ কি-কে চমকে দিয়েছিলেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *