ছবি: ওয়ার্ল্ড বক্সিং
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গোলিয়ার উলোবাতোরে অনুষ্ঠিত এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলাদের ঝুলিতে ৪ সোনা সহ ১০ পদক। বেশ ঈর্ষনীয় সাফল্য বললে ভুল হবে না। সোনা জয়ীর তালিকায় আছেন মীনাক্ষী হুডা(৪৮ কেজি), প্রীতি পাওয়ার (৫৪ কেজি), প্রিয়া(৬০ কেজি), অরুন্ধতী চৌধুরি(৭০ কেজি)। রুপো জিতেছেন জসমিন লাম্বোরিয়া ও আলফিয়া পাঠান।
উলোনবাতোরে এশিয়ান বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারত সবচেয়ে সফল দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে মহিলা বিভাগে ৪টি সোনা, ২ টি রুপো ও ৪টি ব্রোঞ্জ জয়ের সুবাদে। ৪৮ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়ন মীনাক্ষী হুডা সোনা জেতেন স্থানীয় ফেবারিট বক্সার নোমুনদারি আঁখ-অ্যামগালানকে সর্বসম্মতভাবে ৫-০ ফলের সিদ্ধান্তে হারিয়ে।
প্রীতি পাওয়ারের সোনা জয়ের কৃতিত্ব আরও উল্লেখযোগ্য। ৫৪ কেজি বিভাগে প্রীতি হারিয়েছেন তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন ও অলিম্পিক ব্রোঞ্জপদক জয়ী চাইনিজ তাইপের হুয়াং হাইও-ওয়েনকে ৫-০ ফলে।
৬০ কেজি ফাইনালে ডিপিআর কোরিয়ার ওয়ান উন-গিয়ংকে ৩-০ ফলে হারান প্রিয়া। ৭০ কেজি বিভাগে কাজাখস্তানের বাকিয়াত সেইডিশকে ৪-১ ফলে হারিয়ে সোনা জেতেন অরুদ্ধতী চৌধুরি।
বিশ্ব চ্যাম্পিয়ন জসমিন লাম্বোরিয়াকে(৫৭ কেজি) ফাইনালে থাইল্যান্ডের পুনরাউয়ের কাছে ও আলফিয়া পাঠানকে ( ৮০+ কেজি) ফাইনালে কাজাখস্তানের দিনা ইসলামবেকোভার বিরুদ্ধে ০-৫ ফলে হারায় রুপো পেয়ে সন্তুষ্ট থাকতে হল। এর আগে নিখাত জারিন(৫১ কোজি), অলিম্পিক্স পদকজয়ী লাভলিনা বরগোহাঁই(৭৫ কেজি), অলিম্পিয়ান পুজা রাণী(৮০ কেজি), অঙ্কুশিতা বোরো(৬৫ কেজি) ব্রোঞ্জ জেতা পাকা করেছিলেন সেমিফাইনালে হেরে।
পুরুয় বিভাগে ইতিমধ্যেই সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ পদকপ্রাপ্তি নিশ্চিত করেছেন আকাশ(৭৫ কেজি), লোকেশ(৮৫ কেজি), হর্ষ চৌধুরি(৯০ কেজি), নরেন্দ্র বারওয়াল(৯০+)। শুক্রবার সোনা জয়ের লক্ষ্য বক্সিং রিংয়ে লড়বেন ভারতের আরও দুই পুরুষ বক্সার বিশ্বনাথ সুরেশ(৫০ কেজি) ও শচীন সিওয়াচ(৬০ কেজি)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
