Cart Total Items (0)

Cart

All Sports India
মনিকা বাত্রা

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার হ্যাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩-এর মহিলাদের গ্রুপ এফ পর্বের টেবিল টেনিস ম্যাচ ছিল। যেখানে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল সিঙ্গাপুরের বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর জয় দিয়ে তাদের অভিযান শুরু করল গেমসে। সিঙ্গাপুরকে ৩-২ ব্যবধানে হারাল ভারতের মেয়েরা।

প্রথম ম্যাচে, মহিলাদের একক প্রতিযোগিতায় সিঙ্গাপুরের জিয়ান জেং-এর বিরুদ্ধে লড়েন ভারতের আহিকা মুখোপাধ্যায়। তবে, প্রথম গেমে জিয়ান ৩-১ ব্যবধানে (৭-১১, ১১-২, ১১-৭, ১২-১০) জিতে যায় এবং সিঙ্গাপুরকে ১-০ তে এগিয়ে দেয়।

দ্বিতীয় ম্যাচে, ভারতের মনিকা বাত্রা, সিঙ্গাপুরের জিঙ্গি ঝোউয়ের বিরুদ্ধে মহিলা একক ম্যাচে লড়াই করেন। বাত্রা সিঙ্গাপুরকে কঠিন টক্কর দেন। সিঙ্গাপুরের বিপক্ষে (১১-৯, ৯-১১, ১১-৭, ১১-৩) ৩-১ স্কোর করে ম্যাচে সমতা ফেরান তিনি। ১-১-এ এসে দাঁড়ায় গেম।

এরপর শ্রীজা আকুলা তৃতীয় ম্যাচে সিঙ্গাপুরের রু জিং ওং-এর বিপক্ষে নামেন এবং একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে এই ম্যাচটি ভারতের পক্ষে আসে। শ্রীজা ৩-২ গেমে (১২-১৪, ১১-৯, ৮-১১, ১১-৯, ১১-৭) ম্যাচ জিতে নেন।

তবে সিঙ্গাপুর বিনা লড়াইয়ে মাঠ ছাড়তে রাজি হয়নি এদিন। পরবর্তী গেমে জিয়ান একটি কঠিন লড়াইয়ের ম্যাচ খেলে (১১-৩, ৩-১১, ১২-১০, ১০-১২, ১২-১০) মনিকাকে ৩-২ ব্যবধানে পরাজিত করে এবং স্কোরলাইন ২-২ সমতায় ফেরান।

ম্যাচের ফাইনাল রাউন্ডে, আহিকা তাঁর প্রতিপক্ষ ঝোউকে (১১-৭, ১১-৮, ৯-১১, ১১-৫) ম্যাচে আর টিকতে দেননি। ৩-২ ব্যবধানে ভারতের জয় নিশ্চিত করেন তিনি।

এরপর শনিবার নেপালের মুখোমুখি হবে ভারতীয় মহিলা টেবিল টেনিস দল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *