ভারতীয় মহিলা হকি দল
অলস্পোর্ট ডেস্ক: বুধবার এশিয়ান গেমস ২০২৩ হকির প্রথম পুল ‘এ’-র ম্যাচে দাপট দেখাল ভারতীয় মহিলা হকি দল। তরুণ স্ট্রাইকার সঙ্গীতা কুমারী ভারতের হয়ে হ্যাটট্রিক করলেন। সব মিলে সিঙ্গাপুরকে ১৩-০ গোলে হারাল ভারত। ভারতীয়রা প্রথম দুই কোয়ার্টারে আটটি গোল করে। সঙ্গীতার (২৩, ৪৭ ও ৫৬ মিনিটে) হ্যাটট্রিকের পাশাপাশি আরও ন’টি গোল করেন ভারতের মেয়েরা।
ভারতের হয়ে বাকি গোলগুলো করেন উদিতা (৬), সুশীলা চানু (৮), দীপিকা (১১), দীপ গ্রেস এক্কা (১৭), নেহা (১৯), সালিমা টেটে (৩৫), মোনিকা (৫২), এবং বন্দনা কাটারিয়া (৫৬)।
‘‘এটি একটি ভাল পারফর্মেন্সের ম্যাচ ছিল, আমরা ফলাফল নিয়ে খুশি। দলের নবাগত মেয়েরা সিনিয়রদের দারুণভাবে সমর্থন করেছে। এবং আমাদের কাজ সহজ করে দিয়েছে,” ম্যাচের পর অধিনায়ক সবিতা বলেন।
তিনি বলেন, “আমরা এখানে পরপর ম্যাচ খেলছি। আমাদের পরবর্তী লক্ষ্য মালয়েশিয়া, আমাদের হাতে একদিনের সময় রয়েছে, এর মধ্যে আমরা মালয়েশিয়ার বিরুদ্ধে খেলার প্রস্তুতি নেব ও তাদের গেম সম্পর্কেও জানব। আমরা আমাদের পরিকল্পনার উপর ভিত্তি করেই খেলব।’’
‘‘আমাদের পুলে কোরিয়াও রয়েছে এবং তারা খুব ভাল দল কিন্তু আমরা চেষ্টা করব পুলের ম্যাচগুলি জিতে শীর্ষে থাকার। আমাদের মেয়েরা সবাই জানে কেন তারা এখানে এসেছে। আমাদের লক্ষ্য সরাসরি অলিম্পিকের যোগ্যতা অর্জন করা’’ তিনি যোগ করেন।
ভারত ও সিঙ্গাপুরের মধ্যে প্রথম দুই কোয়ার্টারে সবিতা পুনিয়ার নেতৃত্বাধীন দল, যেভাবে আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছিল এবং আট গোল তুলে নিয়েছিল, তাতে বোঝাই যাচ্ছিল ভারতের দাপটের সামনে সিঙ্গাপুরের ঘুরে দাঁড়ান মুশকিল।
ম্যাচের ৬ মিনিটে ভারত ম্যাচের লিড নেয় যখন উদিতা পেনাল্টি কর্নার থেকে গোল করেন। দুই মিনিট পরে, তাদের পেনাল্টি স্ট্রোক দেওয়া হয় এবং তাতে সুশীলা কোনও ভুল করেননি।
পর পর পেনাল্টি কর্নার পেয়ে তা দারুণভাবে কাজে লাগান ভারতীয়রা। পেনাল্টি কর্নার থেকেই দীপিকা নিখুঁত ফ্লিকে লিড তিনগুণ করেন। নবনীত প্রথম কোয়ার্টার শেষের আগে এক মিনিটের মধ্যে দু’টি দ্রুত গোল করেন। প্রথমে পেনাল্টি কর্নার থেকে এবং তারপরের সেকেন্ডেই একটি ফিল্ড গোল করেন। নবনীত ডিফেন্ডারদের থেকে বল ছিনিয়ে সিঙ্গাপুরের গোলরক্ষককে ছাঁপিয়ো গোল বল ঠেলেন।
দীপ গ্রেসও পেনাল্টি কর্নার থেকে গোল তুলে নেন এবং সঙ্গীতা লালরেমসিয়ামির সঙ্গে মিলে দুর্দান্ত ফিল্ড গোল করেন। এরপর বিরতিতে যাওয়ার আগে নেহা পেনাল্টি কর্নার থেকে ৮-০ ব্যবধানে এগিয়ে দেন ভারতীয় দলকে।
ম্যাচের শেষ পর্যন্ত ভারতীয়রা তাদের একই গতি অব্যাহত রাখেন এবং ক্রমাগত আক্রমণের ফলে সিঙ্গাপুরের উপর চাপ বজায় থাকে শেষ পর্যন্ত। সিঙ্গাপুর দল শেষ দুই কোয়ার্টারে কিছুটা লড়াই করার চেষ্টা করে কিন্তু তারপরও ভারত তাদের পক্ষে আরও পাঁচটি নিখুঁত গোল পকেট পুড়ে নেয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
