Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বিশ্ব কুস্তি সংস্থা, ভারতীয় কুস্তি ফেডারেশন-এর ওপর স্থগিতাদেশ জারি করল। ভারতীয় কুস্তি ফেডারেশনে নির্বাচন না হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেয় বিশ্ব কুস্তি সংস্থা। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিংয়ের ওপর যৌন হেনস্থার নানা অভিযোগ আসার পর থেকে রেসলিং ফেডেরেশন নানা বিতর্কে জড়িয়ে পরে। ২০২৩-এর জুনে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু কুস্তিগিরদের প্রতিবাদের কারণে সেই নির্বাচন স্থগিত করা হয়।

নির্বাসনের কারণে ভারতীয় কুস্তিগিরদের দেশের পতাকা ছাড়াই নামতে হবে। তাঁদেরকে ‘নিরপেক্ষ ক্রীড়াবিদ’ হয়েই তাঁদের অলিম্পিক্স বা যে কোনও বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামতে হবে। ভূপেন্দর সিং বাজওয়ার নেতৃত্বাধীন অ্যাডহক প্যানেল নির্বাচন পরিচালনার জন্য ৪৫ দিনের সময়সীমাকে গুরুত্ব দেয়নি। এদিকে ১৬ সেপ্টেম্বর থেকে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরু হবে।

২৭ এপ্রিল আইওএ অ্যাডহক প্যানেল নিয়োগ করেছিল এবং কমিটিকে ৪৫ দিনের মধ্যে নির্বাচন করতে বলা হয়েছিল। ইউডব্লুডব্লু ২৮ এপ্রিল সতর্ক করেছিল যে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমাকে না মানলে ভারতীয় ফেডারেশনকে নির্বাসিত করা হতে পারে।

আইওএ-র এক সূত্র পিটিআইকে জানিয়েছে, ‘‘ইউনাইটেড ওয়ার্ল্ড অফ রেসলিং বুধবার রাতে অ্যাডহক প্যানেলকে জানিয়েছে যে ভারতীয় কুস্তি ফেডারেশন নির্বাচন পরিচালনা না করতে পারার জন্য নির্বাসিত করা হয়েছে।’’

৭ মে ভারতীয় কুস্তি ফেডারেশনের নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ক্রীড়ামন্ত্রক এই প্রক্রিয়াটিকে বাতিল করে দেয়। ভারতীয় কুস্তি ফেডারেশনে বেশ কয়েকবার নির্বাচনের আয়োজন করার চেষ্টা করা হয়েছিল। এমনকী আদালত পর্যন্তও গিয়েছিল। কিন্তু কোনও নির্বাচনই আয়োজন করা সম্ভব হয়নি।

ভারতীয় কুস্তি ফেডারেশনকে জানুয়ারিতে প্রথমবার নির্বাসন করা হয়েছিল। ব্রিজভূষণ শরণ সিংয়ের ওপর যৌন হেনস্থার অভিযোগ আসার পর দ্বিতীয়বারের জন্য আবার নির্বাসন করা হল ভারতীয় কুস্তি অ্যাসোসিয়েশনকে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *