অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার আন্তর্জাতিক অলিম্পিক কাউন্সিলের কার্যনির্বাহী বোর্ড সনদ লঙ্ঘনের অন্যায়ে অবিলম্বে রাশিয়ান অলিম্পিক কমিটি-কে (আরওসি) স্থগিত রাখার ঘোষণা করেছে। যদিও রাশিয়ান ক্রীড়াবিদরা স্বাধীন অংশগ্রহণকারী হিসেবে আগামী বছরের প্যারিস অলিম্পিকসহ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলিতে অংশ নিতে পারবে। কিন্তু রাশিয়ার জাতীয় অলিম্পিক কমিটি আইন ভেঙে ইউক্রেনের এনওসির অধীনে থাকা আঞ্চলিক ক্রীড়া সংস্থাগুলিকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এই খবর আইওসির কাছে পৌঁছাতেই আরওসি-কে বরখাস্ত করে কাউন্সিল।
‘‘রাশিয়ান অলিম্পিক কমিটি ৫ অক্টোবর ২০২৩-এ একতরফা সিদ্ধান্তে, আঞ্চলিক ক্রীড়া সংস্থাগুলিকে নিজেদের সদস্য হিসাবে অন্তর্ভুক্ত করে, যেগুলি ইউক্রেনের জাতীয় অলিম্পিক কমিটির (এনওসি) অধীনে রয়েছে (যেমন- ডনেটস্ক, খেরসন, লুহানস্ক এবং জাপোরিঝিয়া)। তাদের এই সিদ্ধান্ত অলিম্পিক চার্টারের লঙ্ঘন করে, কারণ এটি ইউক্রেনের এনওসির আঞ্চলিক অখণ্ডতার অপব্যবহার। ফলে অলিম্পিক চার্টার অনুসারে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি তাদের বরখাস্ত করছে,’’ আইওসির ইবি একটি সাংবাদিক সম্মেলন ডেকে ঘোষণা করেন।
আইওসি আরও বলে, ‘‘রাশিয়ান অলিম্পিক কমিটিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অবিলম্বে স্থগিত করা হয়েছে। অলিম্পিক চার্টার অনুযায়ী, রাশিয়ান অলিম্পিক কমিটিকে জাতীয় অলিম্পিক কমিটি হিসাবে এখন আর সংজ্ঞায়িত করা হবে না এবং আন্তর্জাতিক কাউন্সিল থেকে তারা কোনও তহবিলের সাহায্য পাবে না।’’
সঙ্গে আইওসি জানিয়েছে যে ২০২৪ প্যারিস অলিম্পিকের পাশাপাশি শীতকালীন খেলা মিলানো কর্টিনা ২০২৬-এও রাশিয়ান ক্রীড়াবিদদের অংশগ্রহণের বিষয়ে উপযুক্ত সময় হলে সিদ্ধান্ত নেবে।
আইওসি-এর ১৪১তম অধিবেশন অনুষ্ঠিত হবে ১৫-১৭ অক্টোবর এবং আইওসি-এর কার্যনির্বাহী বোর্ড দু’দিন ব্যাপী বৈঠক রাখবে ১২ এবং ১৩ অক্টোবর, অধিবেশন সংক্রান্ত প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করার জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
