Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-এ রেকর্ড গড়লেন ভারতের জ্যোতি ইয়ারাজি। ১০০ মিটার হার্ডেলসে নিজের গড়া রেকর্ড ভেঙে ব্রোঞ্জ জিতলেন তিনি। শুক্রবার চেংরুতে এই ২৩ বছরের অ্যাথলিট মাত্র ১২.৭৮ সেকেন্ড সময় নেন দৌড় সম্পন্ন করতে। এর আগে ২০২২-এ ১২.৮২ সেকেন্ডে ১০০ মিটার দৌড় সম্পন্ন করে বিশ্ব রেকর্ড গড়েছিলেন তিনি।

এদিন ১০০ মিটার হার্ডেলসে ১২.৭৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন চিনের অ্যাথলিট ইয়ান্নি এবং ১২.৭২ সেকেন্ডে দৌড় শেষ করে রুপো জিতেছেন স্লোভাকিয়ার ভিক্টোরিয়া ফরস্টার।

এদিন টুইট করে জ্যোতিকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়া প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিক। তিনি লিখেছেন, ‘‘জ্যোতি ইয়াররাজিকে অনেক অভিনন্দন। তিনি ব্যক্তিগত সেরা সময় ১২.৭৮ সেকেন্ড করে নতুন রেকর্ড গড়লেন। ৩১-তম ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমসে মহিলাদের ১০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ পেলেন জ্যোতি। এই নিয়ে পঞ্চমবার নিজেরই জাতীয় রেকর্ড ভাঙলেন জ্যোতি। প্রমাণ করে দিলেন, তিনি ব্যতিক্রমী। শুভেচ্ছা রইল।’’

জ্যোতির পাশাপাশি এই টুর্নামেন্টে দুর্দান্ত পারফর্ম্যান্স করেছেন অসমের ২৫ বছরের অ্যাথলিট অম্লান বরগোঁহাই। পুরুষদের ২০০ মিটার দৌড়ে ব্রোঞ্জ জিতেছেন এই তরুণ অ্যাথলিট। তিনি ২০.৫৫ সেকেন্ড সময় নেন। এটাই এবারের মরসুমে অম্লানের সেরা পারর্ম্যান্স। যদিও অল্পের জন্য নিজেরই গড়া জাতীয় রেকর্ড ভাঙার সুযোগ হাতছাড়া করলেন অম্লান। তাঁর জাতীয় রেকর্ড ২০.৫২ সেকেন্ডের। কিন্তু এদিন সেই সুযোগ থাকলেও তিনি তা ভাঙতে পারেননি। এই গেমে দক্ষিণ আফ্রিকার সেবো ইসাডর মাতসোসো ২০.৩৬ সেকেন্ড সময় নিয়ে সোনা জিতেছেন এবং জাপানের উদাই নিশি ২০.৪৬ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

শুক্রবারের আগে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-এ ট্র্যাক এবং ফিল্ড ইভেন্টে ভারত মাত্র চারটি পদক জিতেছিল। স্প্রিন্ট রেসে জ্যোতি এবং অম্লানের আগে একমাত্র দ্যুতি চাঁদ ২০১৯-এ ১০০ মিটারে ব্রোঞ্জ জিতেছিলেন।

শুক্রবার দুটো পদক জেতায় ভারতের ঝুলিতে এখন ১১টি সোনা, পাঁচটি রুপো এবং ন’টি ব্রোঞ্জ রয়েছে। পদক জেতার তালিকায় ভারত আপাতত চতুর্থ স্থানে রয়েছে। চিন রয়েছে এই তালিকার শীর্ষে, তারপর রয়েছে কোরিয়া এবং জাপান।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-এ ভারত প্রথম পদক জিতেছিল ২০১৩ রাশিয়ার কাজানে । ওই বছর শটপাটর ইন্দ্রজিৎ সিং রুপো জিতেছিলেন। এরপর তিনি ২০১৫  দক্ষিণ কোরিয়াতে সোনা জিতেছিলেন।

দ্যুতি চাঁদ ২০১৯-এ ১০০ মিটারে ইতালিতে সোনা জেতার আগে, ২০১৭ তে তাইপেইতে হওয়া ওয়ার্ল্ড ইউনিভার্সিটি গেমস-এ সঞ্জীবনী যাদব ১০০০০ মিটারে রুপো জিতেছিল।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *