Cart Total Items (0)

Cart

All Sports
লক্ষ্য সেন

অলস্পোর্ট ডেস্ক: কমনওয়েলথ গেমসের স্বর্ণপদক বিজয়ী লক্ষ্য সেন চলতি কানাডা ওপেন ২০২৩-এর পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছে গেলেন। কিন্তু হতাশ করলেন অলিম্পিক পদকজয়ী পিভি সিন্ধু। শনিবার সেমিফাইনালে মহিলাদের সিঙ্গলসে হারের মুখ দেখতে হল তাঁকে। সেমিফাইনালে লক্ষ্য সেন জাপানের কেনতা নিশিমোতোকে ২১-১৭, ২১-১৪ গেমে পরাজিত করেন। বিশ্বের ১১ নম্বর শাটলারের বিরুদ্ধে লক্ষ্য সেন প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করেন। যদিও প্রথম সেটে সমানে সমানে লড়াই দেন প্রতিপক্ষ। কিন্তু জয়ের অধিকার লক্ষ্য সেনের থেকে ছিনিয়ে নিতে পারেননি নিশিমোতো। লক্ষ্য ১০-৯-এ এগিয়ে যান।

বিশ্বের ১৯ নম্বর শাটলার শেষ পর্যন্ত ম্যাচের গতি ধরে রাখেন। লক্ষ্য পরের গেমে তার গতি অব্যাহত রেখে ৪৪ মিনিটে ম্যাচ জিতে নেন।

ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশন (বিডব্লিউএফ) ওয়ার্ল্ড ট্যুর সুপার ৫০০ ইভেন্টের ফাইনালে এই নিয়ে দ্বিতীয়বার পৌঁছে গেলেন লক্ষ্য সেন। এবং রবিবার তিনি চিনের অল ইংল্যান্ড চ্যাম্পিয়ন লি শি ফেংয়ের বিরুদ্ধে ফাইনাল লড়াইয়ে নামবেন।

মেয়েদের সিঙ্গলস সেমিফাইনালে জাপানের আকানে ইয়ামাগুচির কাছে ১৪-২১, ১৫-২১ ব্যবধানে হেরে যান সিন্ধু। অতীতে তাঁর কাছে হেরেছেন সিন্ধু। যদিও এদিন শেষ পর্যন্ত লড়াই করেন ভারতের তারকা শাটলার। সিন্ধুর সঙ্গেই চ্যাম্পিয়নশিপের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শেষ হল কানাডা ওপেনে। এবার স্বপ্ন লক্ষ্য সেন।

কানাডা ওপেন ৪ জুলাই থেকে শুরু হয়ে শেষ হবে ৯ জুলাই।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *