Cart Total Items (0)

Cart

All Sports
এশিয়ান গেমস ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়ান গেমস ২০২৩-এ ৭৫ কেজির বক্সিং ফাইনালে চিনের লি কিয়াং-এর বিরুদ্ধে লড়াইয়ে নেমে রুপোতে সন্তুষ্ট থাকতে হল লভলিনা বর্গহেইনকে। লভলিনাকে রুপো জিতে তেমন খুশি দেখাল না, উল্টে তিনি ব্যঙ্গ হাসি হাসলেন চিনা প্রতিপক্ষের প্রতি, কারণ পাঁচজন বিচারকই চিনা প্রতিপক্ষের সমর্থনে রায় দিয়েছেন।

আজ এখনও পর্যন্ত এশিয়ান গেমসে চারটি পদক দখল করেছে ভারত। ক্রীড়াবিদ মজনু রানী এবং রামবাবু ৩৫ মিটার মিক্সড রেস ওয়াকে ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ৫:১১.১৪ সময়ে ভারতীয় জুটি ব্রোঞ্জ জিতেছে এবং অ্যাথলেটিক্সে দেশের দুর্দান্ত স্কোর বজায় রেখেছে।

জ্যোতি ভেন্নাম সুরেখা এবং প্রভিন ওজাস দক্ষিণ কোরিয়ার চাওন সো এবং জাহেউন জু-এর বিরুদ্ধে ফাইনাল ম্যাচ জিতে তীরন্দাজের মিক্সড দল ইভেন্টে সোনা জিতেছেন। জ্যোতি-প্রভিন জুটি দক্ষিণ কোরিয়ার জুটিকে একটি খুব সূক্ষ্ লড়াইয়ে ১৫৯-১৫৮ পয়েন্টে হারিয়েছে।

বুধবার স্কোয়াশের মিক্সড ডাবলসে সেমিফাইনালে কঠিন লড়াইয়ের পরাজিত হয়ে ব্রোঞ্জেই খুশি থাকতে হয় অনাহত সিং এবং অভয় সিংকে। অনাহাত-অভয় তাদের সেমিফাইনাল ম্যাচে মালয়েশিয়ার আইফা আজমান ও মহম্মদ শাফিকের বিপক্ষে ১-২ গোলে হেরে গিয়েছেন। সবশেষে, ভারতীয় বক্সার পারভীন হুডা বুধবার হেরে যাওয়ার পরে মহিলাদের ৫৭ কেজিতে ব্রোঞ্জ পদক নিয়ে হ্যাংঝৌতে তাঁর অভিযান শেষ করেন। সেমিফাইনালে তিনি চাইনিজ তাইপে-এর দু’বারের বিশ্ব চ্যাম্পিয়ন লিন ইউ টিং-এর কাছে ০-৫ ব্যবধানে হেরে যান।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *