অলস্পোর্ট ডেস্ক: উইম্বলডন ২০২৩-এ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে তৈরি হল নতুন রেকর্ড। ফাইনালে তিউনিসিয়ার ওন্স জাবেউরকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে এই রেকর্ডটি করে ফেললেন চেক প্রজাতন্ত্রের মার্কেটা ভনড্রোসোভা। গত ৬০ বছরে উইম্বলডন ফাইনালের ইতিহাসে এই প্রথম অবাছাই কোনও মহিলা সিঙ্গলসে লড়াই করলেন। ষষ্ঠ বাছাই জাবেউরের বিরুদ্ধে আন্ডারডগ হিসেবেই নেমেছিলেন ভনড্রোসোভা। কিন্তু ২৪ বছর বয়সী ভনড্রোসোভা ২০১৯-এ ফরাসি ওপেনের ফাইনালে অ্যাশ বার্টির কাছে হারের পর দ্বিতীয় প্রচেষ্টায় এটিই তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়। “গত বছরটা খুব ভাল যায়নি। এখন আমি বিশ্বাস করতে পারছি না যে আমি এই ট্রফিটি আমার হাতে রয়েছে,” ২০২২-এ কব্জির চোটের কারণে সরে যাওয়া ভনড্রোসোভা বলেছিলেন।
উইম্বলডন শিরোপা জেতা একমাত্র চেক মহিলা হিসেবে জনা নোভোতনা এবং পেত্রা কেভিতোভার তালিকায় যোগ দিলেন ভন্ড্রোসোভা। তিনি গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে নবম অবাছাই চ্যাম্পিয়ন। চোট-আঘাতের সমস্যা যদিও তাঁর কেরিয়ারের উপর বড় প্রশ্নচিহ্ণ তৈরি করে দিয়েছিল। তবে উইম্বলডন জিতে সেই সব প্রশ্নের জবাব দিয়ে দিলেন তিনি।
মাত্র ১২ মাস আগে, তিনি উইম্বলডনে একজন চোট পাওয়া প্রতিযোগী ছিলেন। ভনড্রোসোভা এর দ্বিতীয় কব্জি অস্ত্রোপচার অলিম্পিকে রুপো পদক জয়ীকে ছয় মাসের জন্য কোর্ট থেকে ছিটকে দিয়েছিল। এই সময়ে যদিও তিনি বিয়েটা সেরে ফেলার সময় পেয়েছিলেন। তিনি এবার উইম্বলডন ফাইনালে পৌঁছানোর দ্বিতীয় সর্বনিম্ন র্যাঙ্কের খেলোয়াড় ছিলেন। এর আগে ২০১৮-তে সেরেনা উইলিয়ামস ১৮১-এর নীচে ছিলেন এই টুর্নামেন্ট খেলার সময়।
তাঁর দৌঁড় উত্থান এতটাই অপ্রত্যাশিত ছিল যে তিনি তার স্বামী স্টেপান সিমেককে ফাইনাল পর্যন্ত তাঁদের বেড়াল ফ্র্যাঙ্কির দেখাশোনা করার জন্য প্রাগের বাড়িতে থাকতে বলেছিলেন। শেষপর্যন্ত একজন পোষ্য সিটার তাঁর সঙ্গিকে উইম্বলডনে যাওয়ার সুযোগ করে দেন।
তবে বিশ্বের ছয় নম্বর জাবেউরের জন্য এই হার বড় ধাক্কা ছিল। ট্রফি নেওয়ার সময় কেঁদে ফেললেন তিনি। জাবেউরই প্রথম আরব মহিলা যিনি গত বছর উইম্বলডনে গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছেছিলেন, কিন্তু তিন এলেনা রাইবাকিনার কাছে হারের মুখ দেখতে হয় তাঁকে। তার মাত্র কয়েক সপ্তাহ পর তিনি ইউএস ওপেনের ফাইনালে ইগা সুয়াটেকের কাছে হেরে যান।
“এটি আমার জন্য একটি কঠিন দিন হতে চলেছে তবে আমি হাল ছেড়ে দেব না। এটা আমার কেরিয়ারের সবচেয়ে কষ্টের দিন। কিন্তু আমি একদিন পারব, আমি কথা দিচ্ছি আমি হাল ছেড়ে দেব না,” তিনি তার চোখের জল মুছতে মুছতে বলেন।
গ্র্যান্ড স্ল্যাম একক শিরোপা জেতা প্রথম আফ্রিকান এবং আরব মহিলা হওয়ার দৌঁড়ে ছিলেন জাবেউর তবে শেষটা প্রত্যাশা মতো হল না। জাবেউর ইতিমধ্যেই ২০২৩ অস্ট্রেলিয়ান ওপেন এবং মিয়ামিতে ভনড্রোসোভার কাছে দু’বার হেরেছিলেন এবং সেন্টার কোর্টে ১৫ হাজার ভক্তদের সমর্থন সত্ত্বেও তাঁকে হারের মুখ দেখতে হল।
এদিন হাড্ডাহাড্ডি লড়াইয়ে জাবেউরকে বার পবার দেখা যায় বিপর্যস্ত হয়ে পড়তে। উল্টোদিকে ভনড্রোসোভা অত্যন্ত ঠান্ডা মাথায় নিজের নিখুঁত খেলা চালিয়ে যান। যার ফল উইম্বলডন ২০২৩-এ ইতিহাস হয়ে থাকল।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
