অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিং তাঁর মেয়েকে যৌন হেনস্তা করেছে বলে অভিযোগ দায়ের করেছিলেন। তার পর থেকেই উত্তাল হয়ে ওঠে ভারতের কুস্তির দুনিয়া। ব্রিজভূষণকে গ্রেফতারের দাবিতে আন্দোলন শুরু করেন দেশের নামজাদা সব কুস্তিগিররা। গত একমাসের বেশি সময় ধরে যন্তরমন্তরে আন্দোলন করছিলেন সাক্ষী মালিক, বজরং পুনিয়ারা। এই আন্দোলন এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে নড়েচড়ে বসেছে দেশের প্রশাসন। আর এর মধ্যেই ১৮০ ডিগ্রি ঘুরে বয়ান বদলালেন সেই কুস্তিগিরের বাবা।
গত ৫ জুন সেই নাবালিকার বাবা নতুন করে বয়ান দিয়েছেন। সেখানে তিনি জানিয়েছেন, ব্রিজভূষণ তাঁর মেয়ের যৌন হেনস্তা করেননি কিন্তু তাঁর মে।একে বৈষম্যের শিকার হতে হয়েছিল। আর সে কারণেই রেগে গিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন। তিনি বলেন, ‘‘ব্রিজভূষণ তাঁর মেয়ের সঙ্গে কোনও রকম অশালীন আচরণ করেননি। যৌন নিগ্রহের কোনও ঘটনা ঘটেনি।’’
তিনি আরও জানিয়েছেন, এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই তিনি ভয়ে ছিলেন। তাঁর মতে, তাঁর সঙ্গে কেউ ছিলেন না কয়েকজন কুস্তিগির ছাড়া। তাঁর কাছে এই প্রশ্নও রাখা হয় যে তাঁকে কোনওভাবে চাপ দেওয়া হয়েছে কিনা? তার উত্তরে তিনি বলেন, ‘‘কোনও রকনম লোভ বা ভয় দেখানো হয়নি। আমরা নিজেদের ইচ্ছেতেই বয়ান বদল করেছি।’’ তিনি জানিয়েছেন, মামলা প্রত্যাহার করেননি তাঁরা শুধু বয়ান বদল করেছেন।
এই মামলার উপর ভিত্তি করেই শুরু হয়েছিল আন্দোলন। আর দীর্ঘ আন্দোলনের জেরে শেষ পর্যন্ত ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইনে মামলা শুরু হয়েছিল। তাঁর বাড়িতেও তদন্তের কারণে গিয়েছিল পুলিশ। কিন্তু এই বয়ানের পর ব্রিজভূষণের বিরুদ্ধে মামলার বিষয়টি যে অনেকটাই লঘু হয়ে গেল তা নিয়ে কোনও সংশয়ই থাকল না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
