Cart Total Items (0)

Cart

All Sports
নীরজ চোপড়া

অলস্পোর্ট ডেস্ক: অলিম্পিক এবং বিশ্ব চ্যাম্পিয়ন জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া ১২ থেকে ১৫ মে ভুবনেশ্বরে অনুষ্ঠিত হতে চলা জাতীয় ফেডারেশন কাপে অংশ নেবেন। তিন বছরে এই প্রথমবার ঘরের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। ১০ মে মর্যাদাপূর্ণ ডায়মন্ড লিগ সিরিজের প্রথম পর্বে তার মরসুম শুরু করার পর দোহা থেকে ভারতে ফিরবেন তিনি৷ “এন্ট্রি অনুসারে নীরজ চোপড়া এবং কিশোর কুমার জেনা ১২ মে ভুবনেশ্বরে শুরু হওয়া ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নেবেন,” ভারতের অ্যাথলেটিক্স ফেডারেশন টুইট করে এই তথ্য জানিয়েছেন৷

চোপড়ার কোচ ক্লাউস বার্টোনিয়েৎজও পিটিআইকে নিশ্চিত করেছেন যে তিনি ভুবনেশ্বর ইভেন্টে অংশ নিচ্ছেন।

২৮ বছর বয়সী কিশোর জেনা, যিনি হ্যাংঝৌ এশিয়ান গেমসে রুপো জিতেছিলেন যেখানে চোপড়া সোনা জিতেছিলেন, তিনি ১০ মে দোহা ডায়মন্ড লিগেও প্রতিদ্বন্দ্বিতা করবেন।

চোপড়া সর্বশেষ ১৭ মার্চ, ২০২১-এ একই ইভেন্টে একটি ঘরোয়া প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন, যেখানে তিনি ৮৭.৮০ মিটার থ্রো করে সোনা জিতেছিলেন।

তারপর চোপড়া টোকিও অলিম্পিকে ঐতিহাসিক সোনা জেতেন, ২০২২ ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন, ২০২৩ বিশ্ব চ্যাম্পিয়ন এবং চিনে এশিয়ান গেমসে সোনা জিতেছেন।

এছাড়াও তিনি ডায়মন্ড লিগের তিনটি পৃথক পদক জিতেছেন এবং ২০২২ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন।

যদিও তিনি এখনও ৯০ মিটার ছুঁতে পারেননি। তাঁর ব্যক্তিগত সেরা এবং জাতীয় রেকর্ড ৮৯.৯৪ মিটার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *