Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: চোট সারিয়ে ফিরেছেন ডায়মন্ড লিগে। ফিরেই বাজিমাত করেছেন নীরজ চোপড়া । টানা দু’বার ডায়মন্ড লিগ চ্যাম্পিয়ন ভারতের সোনার ছেলে। ডায়মন্ড লিগ জিতেই নিজের পরবর্তী পরিকল্পনার ইঙ্গিত দিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, আপাতত তাঁর পরবর্তী লক্ষ্য ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ।যার আসর বসতে চলেছে এই বছর ১৯ অগস্ট বুদাপেস্টে। এর আগে আর কোনও প্রতিযোগিতায় নামতে চান না তিনি। একমাস চোটের জন্য মাঠের বাইরে ছিলেন তিনি। তার পরই ফেরা ডায়মন্ড লিগে। শুক্রবার ভারতীয় সময় গভীর রাতে লুসানে ৮৭.৬৬ মিটার থ্রো করে সেরা হয়েই শেষ করেন। এর আগে ৫ মে দোহা ডায়মন্ড লিগেও জিতে মরসুম শুরু করেছিলেন তিনি।

তিনি বলেন, ‘‘বুদাপেস্টে পরবর্তী প্রতিযোগিতা আমার জন্য সব থেকে খুব বড়। আমি জিততে চেয়েছিলাম সে কারণে আমি খুব খুশি আমার ফল নিয়ে কিন্তু আমি আবার ট্রেনিংয়ে ফিরতে চাই। কারণ বেশ কিছু সমস্যার সমাধান করতে চাই যেগুলো আমি লক্ষ্য করেছি। এটা আমাকে শক্তিশালী করে।’’

এবার যদিও বেশ নার্ভাস ছিলেন তিনি। বলেন, ‘‘আমি একটু নার্ভাস ছিলাম চোট থেকে ফেরার পর। এদিন রাতে এখানে পবেশ ঠান্ডা ছিল। কিন্তু আমার মনে হচ্ছে বিষয়টা ক্রমশ ভাল হচ্ছিল। আমি খুশি সবটা শেষ পর্যন্ত ভাল হয়েছে। জয় তো জয়ই।’’

গত বছর প্রথম ডায়মন্ড লিগ জিতেছিলেন তিনি। সেই স্মৃতির কথা মনে করে তিনি বলেন, ‘‘লুসান সব সময় আমাকে দারুণভাবে গ্রহন করেছে। গত বছর, আমি জিতেছিলাম, এবং এই বছরও। আর তাই আবারও ফিরে আসতে চাই পরের বছর এবং জিততে চাই।’’

শুক্রবার লুসানে জয়ের সঙ্গেই টেবলে ১৬ পয়েন্ট তুলে নিলেন তিনি। যার ফলে আমেরিকায় ১৬-১৭ সেপ্টেম্বর যে টুর্নামেন্টে সেরা আট প্রতিযোগী অংশ নেবেন সেই তালিকায় জায়গা করে নিতে তাঁর কোনও সমস্যা হবে না। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের পরই রয়েছে জুরিখে ৩১ অগস্ট রয়েছে ডায়মন্ড লিগের জুরিখ লেগ। যেখানে প্রতিযোগিতায় নামবেন তিনি। ২০২২-এর সেপ্টেম্বরে জুরিখে গ্র্যান্ড ফিনালেতে নেমে ট্রফি জিতে নিয়েছিলেন তি‌নি।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *