Cart Total Items (0)

Cart

All Sports
নীরজ চোপড়া

অলস্পোর্ট ডেস্ক: প্রত্যাশা মতই নীরজ চোপড়া লুসানে প্রথম হয়ে তার টানা দ্বিতীয় ডায়মন্ড লিগ জিতে নিল। নীরজের ৮৭.৬৬ মিটারের সেরা থ্রো তাঁকে শীর্ষে পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট ছিল।

নীরজ তাঁর প্রথম প্রচেষ্টায় অবশ্য সেই ইঙ্গিত দিতে পারেননি। এরপর তিনি তাঁর দ্বিতীয় প্রচেষ্টায় ৮৩.৫২ মিটার থ্রো করেন। ৮৫.০৪ মিটারের তৃতীয় প্রচেষ্টা তাঁকে স্ট্যান্ডিংয়ে দ্বিতীয় স্থানে নিয়ে যায়। ৮৭.৬৬ মিটার থ্রো করার আগে নীরজ তাঁর চতুর্থ প্রচেষ্টাও সফল হয়নি কিন্তু তিনি সেরা জায়গা লক্ষ্যে অনেকটাই এগিয়ে গিয়েছিলেন।

নীরজ জার্মানির জুলিয়ান ওয়েবারের কাছ থেকে কড়া চ্যালেঞ্জ পেয়েছিলেন, যিনি প্রথম প্রচেষ্টায় ৮৬.২০ মিটার থ্রো করে প্রথম দিকে এগিয়ে ছিলেন। এমনকি তাঁর শেষ প্রচেষ্টায় ৮৭.০৩ মিটার থ্রো করে নীরজকে ছাঁপিয়ে যাওয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন।

নীরজ মরসুমে দুর্দান্ত শুরু করে এশিয়ান গেমস এবং বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জন্য প্রস্তুতিটা সেরেই ফেললেন। টোকিও অলিম্পিকের স্বর্ণপদক জয়ী পুএই তারকা তার পর থেকে একবারের জন্যও নিজের সেরার স্থান হাতছাড়া করেননি।

নীরজ দোহা ডায়মন্ড লিগ ৮৮.৬৭ মিটার থ্রোতে জিতে বছর শুরু করেছিলেন। ২৫ বছর বয়সী এই জ্যাভলিন থ্রোয়ার ৪ জুন হেনগেলো (নেদারল্যান্ডস) এফবিকে গেমস এবং ১৩ জুন ফিনল্যান্ডের তুর্কুতে পাভো নুর্মি গেমস থেকে নাম তুলে নেন পেশীতে স্ট্রেনের কারণে, কিন্তু তিনি লুসান ডায়মন্ড লিগে অংশ নিতে সময়মতো ফিরে আসেন এবং পোডিয়াম ফিনিশ করে বার্তা দিয়ে রাখলেন তাঁর প্রতিপক্ষদের।

নীরজের সামনে এই মুহূর্তে সব থেকে বড় লক্ষ্য নিজেকে পুরোপুরি ফিট রাখা এবং এশিয়ান গেমস ও অলিম্পিকে আবারও নিজের সেরাটা দিয়ে সোনা জিতে আনা।

ভারতীয় জ্যাভলিন তারকা ২০২৩-এ ৯০ মিটারের লক্ষ্য ছাঁফিয়ে যাওয়ার কথা বলেছিলেন। তবে এই লক্ষ্যে পৌঁছতে তিনি কোনও চাপ নিচ্ছেন না বলেও জানিয়েছিলেন। স্টকহোম ডায়মন্ড লিগে দ্বিতীয় সেরা হিসেবে শেষ করার সময় নীরজের ব্যক্তিগত সেরা ছিল। ৮৯.৯৪ মিটার।

২০২৩ মরসুমে যদিও নিজের সেরা শুরুটা করে দিয়েছিলেন তিনি, লক্ষ্য ২০২২-এর ফর্মের অ্যাকশন রিপ্লে। গত মাসে প্রশিক্ষণের সময় পেশিতে স্ট্রেনের পরে নীরজ ফিরে এসেছিলেন যার কারণে তিনি নেদারল্যান্ডসে এফবিকে গেমস থেকে নাম প্রত্যাহার করে নেন। একইসঙ্গে ৪ জুন এবং ১৩ জুন ফিনল্যান্ডে পাভো নুরমি গেমস থেকেও নাম তুলে নিতে বাধ্য হন।

নীরজ গত বছর ইউজিনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন যার পরে তিনি ডায়মন্ড লিগের ফাইনালে যোগ্যতা অর্জনের জন্য ৮৯.০৮ মিটারের সেরা থ্রোয়ের সঙ্গে লুসান ডায়মন্ড লিগে প্রথম স্থান ছিনিয়ে নিয়েছিলেন।

সেপ্টেম্বরে জুরিখে ডায়মন্ড লিগের ফাইনালে, নীরজ ডায়মন্ড ট্রফি জেতা প্রথম ভারতীয় অ্যাথলিট হিসেবে নিজের নাম প্রতিষ্ঠা করে ফেলেন। তিনি ৮৮.৪৪ মিটারের সেরা থ্রোয়ের সঙ্গে পোডিয়ামের শীর্ষে শেষ করেছিলেন।

এদিকে, আর এক ভারতীয় মুরলী শ্রীশঙ্কর পোডিয়ামে করতে ব্যর্থ। লুসান ডায়মন্ড লিগে লং জাম্প ইভেন্টে পঞ্চম স্থানে শেষ করেন তিনি। এই ভারতীয় তাঁর প্রথম প্রচেষ্টায় ৭.৭৫ মিটার লাফ দিয়ে শুরু করেছিলেন। তারপরে তিনি ৭.৬৩ মিটার লাফান। এর পর ৭.৮৮ মিটার লাফানোর আগেই সেরা তিনে পৌঁছে গিয়েছিলেন।

যদিও, সুইজারল্যান্ডের সাইমন এহামার এবং জাপানের ইউকি হাশিওকার তাঁর থেকেও বড় লাফ তাঁকে স্থানচ্যুত করে দেয়। তাঁর চতুর্থ এবং পঞ্চম প্রচেষ্টায় তিনি যথাক্রমে ৭.৫৯ মিটার এবং ৭.৬৬ মিটার লাফিয়ে তাঁর পক্ষে টপ-থ্রিতে পৌঁছনো সম্ভব হয়নি। বাহামাসের লাকুয়ান নায়ারন ৮.১১ মিটার লাফিয়ে প্রথম হন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *