Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে অনুষ্ঠিত নিজের নামাঙ্কিত নীরজ চোপড়া ক্লাসিক ২০২৫ জ্যাভলিন ইভেন্ট জিতে নিলেন নীরজ চোপড়াই। এর সঙ্গে রচিত হল এক অন্য অধ্যায়েরও। ভারতীয় খেলায় জ্যাভলিন থ্রো ইভেন্টকে প্রচারের আলোতে নিয়ে এসেছেন তিনিই। অলিম্পিকে তাঁর সোনা জয় ভারতীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে এই খেলাকে একটা উচ্চতায় তুলে এনেছেন। এবার ভারতের মাটিতে জ্যাভলিন থ্রোয়ের আন্তর্জাতিক ইভেন্ট তাও আবার সোনার ছেলের নামাঙ্কিত। সেই ইভেন্টের প্রথম উইনার তিনিই।

প্রচণ্ড হাওয়ার মধ্যে ৮৬.১৮ মিটার সেরা জ্যাভলিন থ্রো করে শীর্ষস্থান দখল করে নিলেন নীরজ। ভারতে প্রথম আন্তর্জাতিক জ্যাভলিন প্রতিযোগিতায়, দু’বারের অলিম্পিক পদকপ্রাপ্ত নীরজ তাঁর নামে নামকরণ করা এই টুর্নামেন্টের মান রাখলেন। ২০১৬ সালের অলিম্পিক রৌপ্যপদকপ্রাপ্ত কেনিয়ার জুলিয়াস ইয়েগো দ্বিতীয় স্থান অর্জন করেছেন, ৮৪.৫১ মিটার জ্যাভলিন থ্রো করে। শ্রীলঙ্কার প্রাক্তন অনূর্ধ্ব-১৬ ফাস্ট বোলার রুমেশ পাথিরাগে ৮৪.৩৪ মিটার থ্রো করে তৃতীয় স্থানে শেষ করেন। ভারতের সচিন যাদব অল্পের জন্য পোডিয়াম ফিনিশ করতে ব্যর্থ হন, ৮২.৩৩ মিটার জ্যাভলিন থ্রো করে চতুর্থ স্থানে শেষ করেন তিনি।

“এটা আমার জন্য মানসিকভাবে কঠিন ছিল কারণ আমি জানি সবার নজর আমার উপর ছিল। আমার পুরো পরিবার এখানে এসেছে, তাই আমিও এটা নিয়ে নার্ভাস ছিলাম,” জয়ের পর বলেন নীরজ চোপড়া। ভারতীয় অ্যাথলেটিক্সের পোস্টারবয়ের জন্য একটি যুগান্তকারী মুহূর্ত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *