Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ফরাসি ওপেন থেকে নিক কিরগিওসের নাম প্রত্যাহার করার কারণ জানালেন তাঁর এজেন্ট। কিছুদিন আগে এক বন্দুকবাজের পাল্লায় পড়েছিলেন এই টেনিস তারকা। যে বন্দুক দেখিয়ে তাঁর গাড়ি চুরি করে পালিয়েছিল। তাঁর এজেন্ট দ্য ক্যানবেরা টাইমসকে বলেছেন যে তাঁর হাঁটুর সমস্যার পাশাপাশি এবং বন্দুকবাজের সঙ্গে ধস্তাধস্তিতে পা কেটে যাওয়ার কারণে তিনি পরের সপ্তাহে প্যারিসে থাকবেন না। ড্যানিয়েল হর্সফল বলেন, “হাঁটুর অস্ত্রোপচারের পর তিনি সুস্থ হয়ে উঠেছিলেন এবং খেলার জন্য নিজেও তৈরি হয়ে গিয়েছিলেন।’’

‘‘তিনি যে পর্যায়ে ছিলে‌ন তাতে সহজেই পাঁচ সেট খেলে দিতে পারতেন। আর ঠিক তখনই তাঁর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। সেই সময় তাঁর পা খুব খারাপভাবে কেটে যায়। যার ফলে এই মুহূর্তে তিনি খেলার মতো জায়গায় নেই।’’ তবে কী ভাবে তাঁর পা কেটেছে সেটা নিয়ে কোনও সঠিক খবর এখনও নেই।

জানা গিয়েছে, একজন ব্যক্তি ক্যানবেরায় বাড়ির কাছে তাঁর টেসলা গাড়িটি চুরি করার লক্ষ্যে কিরগিওসের মায়ের দিকে বন্দুক তাক করেছিল। সেই সময় সেখানেই ছিলেন ২৪ বছর বয়সী কিরগিওস। তিনি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করেছিলেন এবং ফোনে একটি অ্যাপ ব্যবহার করে তাদের গাড়ির অবস্থান ট্র্যাক করতে সহায়তাও করেন।

২০২২-এর উইম্বলডন ফাইনালিস্ট, বিশ্বের ২৬তম টেনিস তারকা, ২০১৭-তে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর থেকে আর ফরাসী ওপেন খেলেননি। তিনি রোলা গারোর ক্লে-তে কখনওই উন্নতি করেননি, সেখানে তিনি যে পাঁচবার খেলেছেন তার মধ্যে মাত্র দু’বারই তৃতীয় রাউন্ডে পৌঁছেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *