Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: নিক কিরগিওস এতটাই হতাশ হয়ে পড়েছেন যে তিনি আর খেলতে চান না বলে জানিয়েছেন। তিনি বলেন, “আমি আর খেলতে চাই না” তবে তিনি তাঁর টেনিস কেরিয়ারকে আরও এক বা দুই বছর সময় দিতে চান। তাঁর ঘরের কোর্টে অস্ট্রেলিয়ান ওপেন থেকে বেরিয়ে আসার কয়েকদিন পরই এই মত প্রকাশ করেছেন তিনি। প্রতিভাবান ২৮ বছর বয়সী এই তারকা জানুয়ারিতে হাঁটুতে অস্ত্রোপচার করিয়েছিলেন এবং তারপরে তাঁর কব্জিতে একটি লিগামেন্ট ছিঁড়ে যাওয়ার পরে উইম্বলডনে ফিরে আসার পরিকল্পনা বাতিল করতে বাধ্য হন।

২০২২ উইম্বলডন ফাইনালিস্ট তাঁর মানসিক স্বাস্থ্যের সঙ্গে তাঁর লড়াইয়ের কথা বলেছেন এবং এখন তাঁর ফিটনেস সমস্যা সম্পর্কেও মুখ খুলেছেন। “যদি এটা আমার উপর নির্ভর করে, আমি সত্যিই আর খেলতে চাই না, সত্যি কথা বলতে,” কিরগিওস বলেছেন। “কিন্তু আমাকে হয়তো (খেলতেই) থাকতে হবে। আমার কাছে আরও অনেক কিছু দেওয়ার আছে, কিন্তু আমার জন্য, আমি আর খেলতে চাই না। আমি ক্লান্ত, আমি ক্লান্ত। আমার এখনও পর্যন্ত তিনটি অস্ত্রোপচার হয়েছে। আমি সর্বদা পরিবারে থাকতে চেয়েছিলাম এবং যন্ত্রণাহীন জীবন চেয়েছিলাম।’’

“যখন আমি উঠি, আমি ব্যথা ছাড়া হাঁটতে পারি না,” যোগ করেছেন কিরগিওস।

কিরগিওস, যিনি ২০১৬ সালে বিশ্বে ক্যারিয়ার র‍্যাঙ্কিং সর্বোচ্চ ১৩-তে পৌঁছেছিলেন, তিনি বলেছিলেন যে গত সপ্তাহে যখন তিনি জানুয়ারির অস্ট্রেলিয়ান ওপেন থেকে নাম প্রত্যাহার করেছিলেন তখন তাঁর “মন ভেঙে গিয়েছিলেন”।

তার দীর্ঘ চোটের জন্য খেলায় অনুপস্থিতি তাঁর টেনিস ভবিষ্যত নিয়ে নতুন করে জল্পনা সৃষ্টি করেছে।

“আমি কেবল আরও এক থেকে দুই বছর খেলতে চাই এবং শীর্ষে থাকতে চাই এবং আমার নিজের শর্তে বেরিয়ে যেতে চাই,” কিরগিওস এই সপ্তাহে প্রকাশিত পডকাস্টকে বলেছিলেন।

“আমি আরও একটি অস্ত্রোপচার বা এরকম কিছু আর করতে চাই না। তাই আমি মনে করি আমি এখনও এক থেকে দুই বছর ভাল খেলতে পারব।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *