Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্কঃ ফরাসি ওপেনের চতুর্থ রাউন্ডে নোভাক জকোভিচের প্রতিপক্ষ ছিলেন হুয়ান পাবলো ভারিয়াস। গত বার ফরাসি ওপেনের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছিলেন পাবলো। তাই এই ম্যাচ যে জকোভিচ সহজেই জিতবেন সেটা আগে থেকেই অনেকটা পরিষ্কার ছিল। হলও তাই। স্ট্রেট সেটে জিতলেন জোকার। মাত্র ১ ঘণ্টা ৫৭ মিনিটে ম্যাচ শেষ করে ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠলেন পুরুষদের তৃতীয় বাছাই জকোভিচ। খেলার ফল জকোভিচের পক্ষে ৬-৩, ৬-২, ৬-২।

গোটা ম্যাচে মাত্র সাতটি গেম জিতেছেন পাবলো। তাও বেশির ভাগই জকোভিচের ভুলে। নইলে আরও আগে শেষ হয়ে যেত খেলা। প্রথম সেটে পর পর চারটি গেম জিতে যান জকোভিচ। পাবলোর শটে গতি থাকলেও লাল সুড়কির কোর্টে নিয়ন্ত্রণ রাখতে পারছিলেন না তিনি। ফলে বেশির ভাগ সময়েই তাঁর বল লাইনের বাইরে গিয়ে পড়ছিল। তার মাঝেই দু’একটি পয়েন্টে জকোভিচকে অবাক করে দেন পেরুর খেলোয়াড়। প্রথম চারটি গেম হারার পরে দু’টি গেম জেতেন পাবলো। তার মধ্যে একটি জকোভিচের সার্ভিস ভেঙে। কিন্তু তার ফায়দা তুলতে পারেননি পাবলো। ৬-৩ প্রথম সেটে জেতেন জকোভিচ।

দ্বিতীয় সেটেও একই ছবি। শুরুর দিকের কয়েকটি গেম জিতে যান জকোভিচ। সার্ভিস ভোগায় পাবলোকে। প্রথম সার্ভিসে তিনি পয়েন্ট তুলতে পেরেছেন ৬৫ শতাংশ। দ্বিতীয় সার্ভিসে আরও খারাপ। মাত্র ৫৩ শতাংশ। অন্য দিকে জকোভিচ প্রথম সার্ভিসে ৮০ শতাংশ ও দ্বিতীয় সার্ভিসে ৮৪ শতাংশ পয়েন্ট জিতেছেন। সেখানেই টেক্কা দিয়েছেন তিনি। ৬-২ দ্বিতীয় সেট জিতে যান নোভাক।

তৃতীয় সেটেও পাবলোর সার্ভিস ভাঙেন জকোভিচ। গোটা ম্যাচে ১২টি ব্রেক পয়েন্ট পেয়েছেন জকোভিচ। জিতেছেন ৬টি। অন্য দিকে পাবলো মাত্র এক বারই জকোভিচের সার্ভিস ভাঙতে পেরেছেন। তৃতীয় সেটেও মাত্র দু’টি গেম জেতেন পাবলো। ৬-২ তৃতীয় সেট ও সেই সঙ্গে ম্যাচ জিতে যান জকোভিচ। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ পুরুষদের ১১ বাছাই রাশিয়ার কারেন খাচানভ।

ফরাসি ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে রাফায়েল নাদালের নজির ভেঙেছেন জকোভিচ। এই নিয়ে তিনি ১৭ বার ফরাসি ওপেনের শেষ আটে উঠলেন। ১৪ বার ফরাসি ওপেন জেতা নাদাল ১৬ বার কোয়ার্টার ফাইনালে উঠেছিলেন। সেই নজির ভাঙলেন সার্বিয়ার টেনিস তারকা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...