অলস্পোর্ট ডেস্ক: উইম্বলডন ২০২৩-এর ফাইনালে পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। এই নিয়ে ন’বার। গতবারের চ্যাম্পিয়ন নোভাক বিগ-হিটিং জনিক সিনারকে হারিয়ে সিঙ্গলসে শুক্রবার রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। ৬-৩, ৬-৪, ৭-৬ (৭/৪) জয় যদিও খুব সহজে আসেনি। প্রথম দুই সেটে জয় সহজ হলেও শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াইয়ে ফিরে আসেন জনিক। এতটাই লড়াইয়ের মুডে ছিলেন জোকোভিচও,যার ফলে এক সময় আম্পায়ারের সঙ্গে তর্কও জুড়ে দেন। তবে শেষ পর্যন্ত জিতে অষ্টমবারের মতো উইম্বলডনের আরও কাছে পৌঁছে গেলেন তিনি। চ্যাম্পিয়ন ট্রফি ও নোভাক জকোভিচের মধ্যে আর মাত্র একটা ম্যাচের পার্থক্য।
রবিবার উইম্বলডনের ফাইনালে নোভাককে খেলতে হবে বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজ বা রাশিয়ান তৃতীয় বাছাই ড্যানিয়েল মেদভেদেভের বিরুদ্ধে। অল ইংল্যান্ড ক্লাবে ঘাসের কোর্টে টানা পঞ্চম শিরোপা জিতলে রজার ফেডেরারের আটটি উইম্বলডন জয়ের রেকর্ডকে ছুঁয়ে ফেলবেন তিনি। জকোভিচের সর্বশেষ মাইলফলক তাঁর রেকর্ড ৩৫তম গ্র্যান্ড স্ল্যাম ফাইনালে পৌঁছে যাওয়া। যার ফলে আমেরিকান কিংবদন্তি ক্রিস এভার্টকে ছাঁপিয়ে গেলেন, তবে রবিবার আরও বড় রেকর্ডের সামনে তিনি।
২৩টি গ্র্যান্ডস্ল্যাম একক শিরোপা তার নামে রয়েছে, বিশ্বের দুই নম্বরে থাকা মার্গারেট কোর্টের সর্বকালের ২৪টি রেকর্ডকে ছুঁয়ে ফেলা শুধু সময়ের অপেক্ষা। জকোভিচ ইতিমধ্যেই এই মরসুমের অস্ট্রেলিয়ান ওপেন এবং ফরাসি ওপেন জিতে এক বছরে চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ডকে তাড়া করছেন। এর পর অগস্টে রয়েছে ইউএস ওপেন। ২১ বছরের ইতালিয় অষ্টম বাছাই সিনার, গত বছর উইম্বলডন কোয়ার্টার ফাইনালে জকোভিচের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর হেরে যান।
এইবার জকোভিচ প্রথম সেট সহজেই জিতে যান। দ্বিতীয় সেটের তৃতীয় গেমে বিরতির পর, জকোভিচ আম্পায়ার রিচার্ড হাই-র সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েন। কারণ তিনি জকোভিচের থেকে পয়েন্ট কেটেছিলেন কারণ অভিযোগ তিনি তাঁর শটের পরে একটি বিভ্রান্তিকর শব্দ করেছিলেন এবং সিনার সেই বলে শট নেওয়ার ঠিক আগে।
ক্ষিপ্ত জকোভিচ আধিকারিকদের প্রশ্ন করেন “আপনি কি করছেন?” তার পরই বিতর্ক শুরু হয়। এর পর সার্ভে সময় নষ্ট করার জন্য তাঁকে সতর্ক করেন। কিন্তু জকোভিচ তাঁর দ্রুত খেলায় ফিরে এসে দ্বিতী সেটও নিজের দখলে নিয়ে নেন। তৃতীয় সেটে দুই সেট পয়েন্ট বাঁচানোর পর, জকোভিচ সেই স্ট্যান্ডের দিকে তাকিয়ে ব্যঙ্গাত্মক কান্নার অঙ্গভঙ্গি করেন যেখানে সিনারের ভক্তরা ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত জিতে বড় রেকর্ডের সামনে দাঁড়িয়ে সার্বিয়ান তারকা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
