অলস্পোর্ট ডেস্ক: নোভাক জকোভিচ মনে করেন উইম্বলডন ২০২৩ জেতার জন্য তিনিই ফেভারিট। এর সঙ্গে তিনি অবশ্য এও বলেন যে, এই কথা বলার জন্য লোকে তাঁকে অহঙ্কারি বলতে পারে। মঙ্গলবার আন্দ্রে রুবলেভের বিরুদ্ধে চার সেটের জয়ের মাধ্যমে সার্ব তারকা তাঁর ১২তম উইম্বলডনের সেমিফাইনাল এবং গ্র্যান্ড স্ল্যামে রেকর্ড ৪৬ বার ফাইনালে পৌঁছলেন। জকোভিচ, অল ইংল্যান্ড ক্লাবে অষ্টম শিরোপা এবং ক্যারিয়ারের ২৪তম মেজর, ৪-৬, ৬-১, ৬-৪, ৬-৩ গেমে জিতে সেমিফাইনালের রাস্তা পরিষ্কার করে ফেলেন। ফাইনালে তিনি খেলবেন ইতালির জনিক সিনারের বিরুদ্ধে।
এই জয়ের সঙ্গে স্লাম সেমিফাইনালে পৌঁছনোর ক্ষেত্রে তিনি ছুঁয়ে ফেললেন রজার ফেডেরারের রেকর্ডকে। “আমি অহংকারী শোনাতে চাই না, তবে অবশ্যই আমি নিজেকে সেরা মনে করছি,” জকোভিচ বলেছেন।
“এখানে আমার কেরিয়ারে আমার ফলাফলের বিচারে, উইম্বলডনে শেষ চারবার আমি জিতেছি, তাই আমি নিজেকে ফেভারিট বলে মনে করি,” বলেন তিনি। ৩৬ বছর বয়সী মঙ্গলবার তাঁর ৪০০তম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচে প্রতিপক্ষকে হারানোটা দারুণভাবে উপভোগ করেছেন বলেও জানান তিনি।
“আমি এটা পছন্দ করি। যে কোনও খেলোয়াড় এমন অবস্থানে থাকতে চায় যেখানে অন্য সব খেলোয়াড় আপনাকে হারাতে চায়,” তিনি ২০১৩ থেকে সেন্টার কোর্টে অপরাজিত রেকর্ড ধরে রাখার পর তিনি বলেন। “আমি যতবার কোর্টে আসি ততবার চাপমুক্ত থাকি না। ওরা মাথার মধ্যে ঢুকে জয় তুলে নিতে চায় — কিন্তু তা হয় না!”
বিশ্বের সাত নম্বর রুবেলেভ এখন মেজরসে খেলা আটটি কোয়ার্টার ফাইনালেই হেরেছেন। “আমার কাছে এই সামান্য সুযোগ ছিল কিন্তু আমি সেটা কাজে লাগাতে পারিনি। ও পেরেছে। সে কারণেই তিনি নোভাক, ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড়,” তিনি বলেন।
বিশ্বের এক নম্বর এবং ইউএস ওপেন চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ এখনও টুর্নামেন্টে রয়েছেন এবং বুধবার ২০ বছর বয়সী হোলগার রুনের বিপক্ষে তার কোয়ার্টার ফাইনাল খেলবেন। ড্যানিল মেদভেদেভ, যিনি ২০২১-এ ইউএস ওপেনের ফাইনালে মরসুমে তাঁর প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতেছিলেন জকোভিচকে হারিয়ে, এবার তাঁর মুখোমুখি হতে চলেছেন ক্রিস্টোফার ইউব্যাঙ্কস।
শুরুটা ভাল না হলেও দ্বিতীয় সেট থেকে ঘুরে দাঁড়ান জকোভিচ। প্রথম সেটে যেখানে হেরে শেষ করেছিলেন। সেখান থেকেই জয়ের জন্য ঝাঁপাতে শুরু করে প্রতিপক্ষকে রীতিমতো একঘরে করে হারান তিনি। ২৮ মিনিটের দ্বিতীয় সেট ৬-১-এ জিতে নেন যেখানে প্রথম সেটের রুবলেভকে খুঁজেই পাওয়া গেল না। এখান থেকে আর পুরো ম্যাচে ফিরতে পারেননি রুবলেভ।
তৃতীয় সেটে কিছুটা ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন রবলেভ। বেশ কিছুটা সমস্যায়ও পড়েন জকোভিচ। কিন্তু পরাস্ত করতে পারেননি তাঁকে। ৬-৪-এ সেট জিতে নেন জকোভিচ। এদিন জিতলেও জকোভিচকে চাপের মুখে বেশ কিছু ভুল করতে দেখা যায়। এর পর চতুর্থ সেটেও ভাল শুরু করেন এবং জিতেই শেষ করেন জকোভিচ। পুরো ম্যাচ শেষ হতে সময় নেয় ২ ঘণ্টা ৪৭ মিনিট।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
