Cart Total Items (0)

Cart

All Sports
নোভাক জকোভিচ

অলস্পোর্ট ডেস্ক: ওপেন যুগের তারকা পুরুষ টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ । উইম্বলডন ফাইনালে বিশ্বের এক নম্বর কার্লোস আলকারাজের কাছে হেরে ২৪ নম্বর গ্র্যান্ড স্লাম জিততে পারেননি। রোমাঞ্চকর এই প্রতিযোগিতা গড়ায় পাঁচ সেটে। হেরে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন তিনি। তিনি আলকারাজের সার্ভ ভাঙার পরে এবং নিজের সার্ভিস গেমে হেরে যাওয়ার পর, জোকোভিচ নেট পোস্টে মেরে তাঁর র‍্যাকেট ভেঙে ফেলেন। ‘র‍্যাকেট অপব্যবহারের’ অভিযোগ আনা হয়েছে, সার্বিয়ান তারকাকে তার কাজের জন্য তিরস্কার করা হয়েছে এবং মোটা অঙ্কের জরিমানা দেওয়া হয়েছে।

আম্পায়ার ফার্গাস মারফি মাঠে জকোভিচকে সতর্ক করেছিলেন যখন তিনি নেট পোস্টে তাঁর র‍্যাকেটটি ভেঙে ফেলেন। পরে তাঁর এই অখেলোয়াড়চিত কাজের জন্য আট হাজার মার্কিন ডলার জরিমানা করা হয়েছে। এই ধরনের জরিমানা ২০২৩-এ প্রথম।

জকোভিচ হারের পর হতাশ হয়ে পড়লেও তিনি তাঁর প্রতিপক্ষ আলকারাজের চূড়ান্ত প্রশংসা করেন, বলেছিলেন যে তিনি রাফায়েল নাদাল, রজার ফেডেরার এবং নিজের (নোভাক) এর মিশ্রণ।

“আমি মনে করি গত ১২ মাস ধরে লোকেরা তার খেলা সম্পর্কে কথা বলছে যা রজার, রাফা এবং আমার মিশ্রন দিয়ে তৈরি। আমি এর সঙ্গে একমত। আমার মনে হয় তিনি বিশ্বের সেরা তিন তারকার মিশ্রন,” জকোভিচ বলেছিলেন।

২০০৮-এ যখন জকোভিচ অস্ট্রেলিয়ান ওপেনে তার প্রথম মেজর জিতেছিলেন, তখনও আলকারাজ তাঁর পঞ্চম জন্মদিন কাটায়নি। জকোভিচ যোগ করেন, “সত্যি কথা বলতে গেলে, আমি তার মতো একজন খেলোয়াড়কে হারাতে পারিনি। রজার এবং রাফার নিজস্ব শক্তি এবং দুর্বলতা রয়েছে। কার্লোস একজন সম্পূর্ণ খেলোয়াড়।”

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *