Cart Total Items (0)

Cart

All Sports
নোভাক জকোভিচ

অলস্পোর্ট ডেস্ক: উইম্বলডন ২০২৩-এর ফাইনাল হয়ে গিয়েছে গত রবিবার। এবারের ফাইনালে, ২৩বার গ্র্যান্ডস্লাম জয়ী নোভাক জকোভিচকে হারিয়ে চ্যাম্পিয়ন হন কার্লোস আলকারাজ। যাঁর ফলে ২৪তম গ্র্যান্ডস্লাম জিততে পারেননি জকার। পাঁচ সেটের ম্যাচে আলকারাজের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের শেষে হারতে হয় তাঁকে।  

তার এই হারকে এক সাংবাদিক ‘‘সর্বকালের হেরে যাওয়া’’ বলে উল্লেখ করেছেন। ফাইনালের পরে মন্টেগ্রিনের এক সাংবাদিক জকোভিজের উদ্দেশ্যে এই মন্তব্য করেন। এই বক্তব্য নিয়ে সোচ্চার হয়েছেন স্বয়ং জকোভিচের বাবা। ২৩বার গ্র্যান্ডস্লাম চ্যাম্পিয়নকে এভাবে বলার জন্য প্রতিবাদ জানান তিনি। আলকারাজের কাছে জকোভিচের হার তাঁর গ্র্যান্ডস্লাম ফাইনালে ১২তম হার। যা পুরুষদের এককে গ্র্যান্ডস্লাম ফাইনালে যে কোনও খেলোয়াড়ের মধ্যে সব থেকে বেশি।  

আপনি তাকে কি করেছেন, কার্লিটোস? অনেক অবৈধ ভলি, ফালি এবং বোমা যেটা নিষিদ্ধ করা উচিত. এবং লাম্বারজ্যাকদের মধ্যে এত ক্ষোভ জাগিয়ে তোলার জন্য যারা গেমগুলি কীভাবে গণনা করতে হয় জানেন না, তবে ২০ বছর বয়সী একটি ছেলেকে অভিশাপ দিতে যথেষ্ট জানেন যে বিশ্বকে অবাক করেছে। কত টেনিস দেখা বন্ধ করবে এবং আমার ওয়ালে যন্ত্রণায় কাঁদবে? স্প্যানিয়ার্ড নোভাককে একটি নতুন ডাকনাম দিয়েছে, ‘লোটা’। ১২টি ফাইনালে হার, ওপেন যুগে সবচেয়ে বেশি, আর সে ‘সর্বকালের হেরো’, ফেসবুকে লিখেছেন মন্টেনেগ্রিনের সাংবাদিক নেবোজসা সোফরানাক।

এর উত্তরে নোভাকের বাবা সার্বিয়ান আউটলেট রিপাবলিকায় একটি সাক্ষাৎকারে বলেছেন, ‘‘ভগবান এই মানুষটিকে সাহায্য করুন। যদি সে তাঁর লেখার মাধ্যমে সবকিছু বোঝায় তবে ভগবান ওনাকে সাহায্য করুন।’’

উল্লেখযোগ্যভাবে, জকোভিচ গ্র্যান্ডস্লাম ফাইনালে সবচেয়ে বেশি হারের রেকর্ডে ছাঁপিয়ে গিয়েছেন রজার ফেডারার এবং ইভান লেন্ডেলকেও।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *