Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ নিরাপত্তাজনিত কারণে এশিয়া কাপ হকিতে অংশ নিতে ভারতে আসছে না পাকিস্তান। রাজগিরে ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এশিয়া কাপে পাকিস্তানের বিকল্প হিসেবে অংশ নেবে বাংলাদেশ। এমনকি ওমানও ৮ দলীয় এশিয়া কাপ হকি থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায়, তাদের জায়গায় খেলার সুযোগ পাচ্ছে কাজাখস্তান।

এশিয়া কাপ চ্যাম্পিয়ন হল্যান্ড ও বেলজিয়ামে যৌথভাবে আয়োজিত ২০২৬ বিশ্বকাপ হকিতে সরাসরি খেলার যোগ্যতার্জন করবে। রাজগীরে পুল এ-‌তে ভারতের প্রতিপক্ষ জাপান, চীন, কাজাখস্তান। পুল বি-‌তে আছে গতবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালযেশিয়া, বাংলাদেশ ও চাইনিজ তাইপে।

এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হবে চীন ম্যাচ দিয়ে ২৯ আগস্ট। জাপানের সঙ্গে ৩১ আগস্ট। গ্রুপের শেষ ম্যাচে কাজাখস্তানের মুখোমুখি হবে ১ সেপ্টেম্বর। টুর্নামেন্টের দ্বিতীয় পর্যায়ের চ্যাম্পিয়শন রাউন্ডের সুপার ফোরের লড়াই শুরু ৩ সেপ্টেম্বর। ফাইনাল ৭ সেপ্টেম্বর।

বাংলাদেশ ও কাজাখস্তান এশিয়া কাপে খেলার সুযোগ পাচ্ছে এএইচএফ কাপে পারফরমেন্সের ভিত্তিতে। বাংলাদেশ ২৫ এপ্রিল জাকার্তায় এশিয়া কাপ কোয়ালিফাইং ওই টুর্নামেন্টের সেমিফাইনালে চ্যাম্পিয়ন ওমানের কাছে ৪-‌৫ গোলে হেরে তৃতীয় স্থান পেয়েছিল। পাকিস্তান না আসায় বাংলাদেশ খেলার সুযোগ পেল এশিয়া কাপে। ওমান ও চাইনিজ তাইপে সরাসরি খেলার সুযোগ পেয়েছিল আগেই। ওমান সরে দাঁড়ানোয় সে জায়গায় চতুর্থ স্থানাধিকারী কাজাখস্তান বদলি হিসেবে খেলার সুযোগ পাচ্ছে।

পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল পহেলগাঁওয়ে উগ্রপন্থী হামলায় ২৬ জন পর্যটকের মৃত্যুতে। ভারত সরকার ওই ঘটনার পর থেকে পাকিস্তান নাগরিকদের ভারতে আসার ভিসা দেওয়া বন্ধ করে দেয়। তবে অলিম্পিক আইন যাতে লঙ্ঘন না হয়, সে কারণে ভারত সরকার জানিয়েছিল, পাকিস্তান হকি দলের ভারতে আসা বন্ধ করা হবে না। ভিসা দিতেও তৈরি ছিল। কিন্তু পাকিস্তান হকি ফেডারেশনই জানিয়েছে আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশনকে, তারা নিরাপত্তার খাতিরে ভারতে দল পাঠানোর ঝুঁকি নিতে নারাজ। পাকিস্তান স্পোর্টস বোর্ড তাদের ক্রীড়াসংস্থাগুলোকে সাফ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের অনুমতি ছাড়া কোনও দলই যেন ভারতে কোনও খেলাধুলোয় অংশ নিতে না যায়।

পাকিস্তানের এশিয়া কাপ থেকে সরে দাঁড়ানোর পর ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর চেন্নাইয়ে অনুষ্ঠেয় জুনিয়ার বিশ্বকাপ হকিতেও পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সংশয় তৈরি হয়ে গেল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *