Cart Total Items (0)

Cart

All Sports India
পারভীন হুডা

অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার ভারতীয় বক্সার পারভিন হুডা এশিয়ান গেমস ২০২৩-এ জয়ের সঙ্গে শেষ আটে তাঁর স্থান পাকা করে নিয়েছেন। পারভীন হ্যাংঝৌতে রাউন্ড অফ সিক্সটিনে মহিলাদের ৫৭ কেজি বাউটে চিনের হোপ জু জিচুনের বিরুদ্ধে ৫:০ পয়েন্টে ম্যাচ জিতে নেন৷ তিনি তিনটি রাউন্ড জুড়ে দুর্দান্ত ফুটওয়ার্ক বজায় রেখেছিলেন এবং নিজের ও তাঁর প্রতিপক্ষের মধ্যে সঠিক দূরত্ব রেখে খেলছিলেন৷ পারভীন ১ অক্টোবর কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তানের সিতোরা তুর্দিবেকোভার বিরুদ্ধে মুখোমুখি হবেন।

অন্যদিকে, ভারতীয় বক্সার লক্ষ্য চাহার পুরুষদের ৮০ কেজি বাউটে রাউন্ড অফ সিক্সটিনে কাজাগস্তানের ওমুরবেক বেকজিগিট উলুর কাছে ১:৪ পয়েন্টে পরাজিত হয়েছেন। হ্যাংঝৌতে চাহারের পারফর্মান্স প্যারিস অলিম্পিক ২০২৪-এর ওয়েট কোটাতে নিজের স্থান নিশ্চিত করতে পারবেন না।

এছাড়া, অরুন্ধতী চৌধুরী (মহিলাদের ৬৬ কেজি), দীপক ভোরিয়া (পুরুষদের ৫১ কেজি), শিব থাপা (পুরুষদের ৬৩.৫ কেজি) এবং সঞ্জিত (পুরুষদের ৯২ কেজি) রাউন্ড অফ সিক্সটিন থেকে প্রস্থান নিয়েছেন।

একইদিনে মহিলাদের ৫০ কেজি কোয়ার্টার ফাইনালে নিখাত জারিন জর্ডানের হানান নাসারের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *